
দুজনেই মৃদুভাষী, তিন বা চার লাইনের বেশি কিছু বলেন না। বড় কোনো প্রশ্নেও উত্তর আসে শর্টকার্ট। তাই নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের সঙ্গে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের মিল খুঁজে পান কেউ কেউ। যদিও মোস্তফিজকে সেভাবে অনুসরণ করেন না বলেই জানিয়েছেন আফঈদা।
উজবেকিস্তান ম্যাচের আগে সেই প্রসঙ্গ উঠে এলে আফঈদা বলেন, ‘আসলে ওভাবে আমি ফলো করি না। মোস্তাফিজুর ভাই যে অবস্থানে আছেন, উনি উনার জায়গায় সেরা। আমি উনাকে ফলো করি না। তবে হ্যাঁ, আমি ক্রিকেট খেলা সেভাবে দেখি না। আমার কাছে মনে হয় যে কথার চেয়ে কাজ আগে করা ভালো। কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু কাজে অনেক কিছু করা সম্ভব হয় না। তো কাজ করে দেখালে আর কী, কথা না বললেও চলে।’
নারী এশিয়ান কাপে প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে জিতলে শেষ আটে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তাই উজাড় করে খেলতে চান আফঈদা, ‘কালকে আমাদের গ্রুপ পর্বের শেষ খেলা। তো এই শেষ ম্যাচটাতে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে খেলার। আমাদের এখানে হারানোর কোনো কিছু নেই। আমরা প্রথমবারের মতো এখানে কোয়ালিফাই করেছি। আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

মোহাম্মদ সিরাজ, গৌতম গম্ভীরসহ ভারতীয় ডাগআউট তখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ, হাতে ১ উইকেট নিয়ে শেষ দুই ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ১০২ রান। প্রত্যেক বলে ছক্কা মারলেও ৭২ রানের বেশি হয় না। শেষ পর্যন্ত ৯৬ রানের বিশাল জয়ে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। এবার তারা ২০২৮ লস অ্যাঞ্জেলেস
৩১ মিনিট আগে
আরও একবার সেঞ্চুরির কাছে গিয়ে ফিরলেন সঞ্জু স্যামসন। তাতে কি, ভারত কি সুবিধা পাচ্ছে না? টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে টিকে থাকার চেয়ে দ্রুত রান তোলাই বেশি কার্যকরী। সর্বশেষ দুই ইনিংসের মতো স্যামসন ফাইনালেও ঠিক একই কাজটা করলেন সুনিপুণভাবে। প্রথমটি জয়ের পর ভারত পরের দুটিতে গড়েছে শক্ত ভিত।
১ ঘণ্টা আগে
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের মতো এবার আর নরেন্দ্র মোদি স্টেডিয়াম নীল সমুদ্র নিস্তব্ধতায় ডুবে যায়নি। সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল আয়োজকেরা। তাতে হৃদয় ভেঙেছিল দর্শকদের। এবার তার তেমন কিছুর পুনরাবৃত্তি হলো না। একের পর এক রেকর্ড গড়ে সেই মাঠেই শিরোপা উৎসবে মাতল ভারতীয়রা।
১১ ঘণ্টা আগে
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের কথা ভারত কি সহজ ভুলতে পারবে? বোধহয় না। সেবার অপরাজিত থেকে ফাইনালে পা রেখেছিল আয়োজকেরা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে আর পেরে উঠেনি। আহমেবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগে