
পিএসএলে আজ দেখা যেতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াই। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হচ্ছে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি ম্যাচ। লাহোরে আছেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। আর পেশোয়ারে নাহিদ রানার সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম ও শরীফুল ইসলাম। বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াইয়ের পর রাতে নামবে করাচি কিংস-হায়দরাবাদ কিংসমেন। যেখানে এবারের পিএসএলে হায়দরাবাদ এখনো জয়ের দেখা পায়নি।
পিএসএলের মতো আইপিএলেও দুটি ম্যাচ রয়েছে রাতে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
| ম্যাচ | মুখোমুখি কারা | শুরুর সময় | সরাসরি সম্প্রচার |
|---|---|---|---|
| পিএসএল | লাহোর-পেশোয়ার | বেলা ৩টা ৩০ মিনিট | টি স্পোর্টস |
| পিএসএল | করাচি-হায়দরাবাদ | রাত ৮টা | টি স্পোর্টস |
| আইপিএল | পাঞ্জাব-হায়দরাবাদ | বিকেল ৪টা | স্টার স্পোর্টস ১ ও ২ |
| আইপিএল | চেন্নাই-দিল্লি | রাত ৮টা | স্টার স্পোর্টস ১ ও ২ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | আর্সেনাল-বোর্নমাউথ | বিকেল ৫টা ৩০ মিনিট | স্টার স্পোর্টস সিলেক্ট ১ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | ব্রেন্টফোর্ড-এভারটন | রাত ৮টা | স্টার স্পোর্টস সিলেক্ট ১ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | বার্নলি-ব্রাইটন | রাত ৮টা | স্টার স্পোর্টস সিলেক্ট ২ |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | লিভারপুল-ফুলহাম | রাত ১০টা ৩০ মিনিট | স্টার স্পোর্টস সিলেক্ট ১ |

এই জয়ে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে পেশোয়ার। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুলতান সুলতানস। ৫ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে রয়েছে মোস্তাফিজদের লাহোর কালান্দার্স।
২ ঘণ্টা আগে
বিরতি থেকে ফিরে ব্যবধান কমানোর জন্য মরিয়া হয়ে ওঠে আরামবাগ। তবে ৫৬ মিনিটে একটি বিতর্কিত মুহূর্ত তৈরি হয়। আরামবাগের ঘানাইন ফরোয়ার্ড কিজিতো লং বল ধরে জিকোকে পরাস্ত করলেও রেফারি হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল করে দেন। এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রেফারির সঙ্গে তর্কে জড়ান আরামবাগের ফুটবলার রকি। তবে ৬৩ ম
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে প্রথম দুই ম্যাচে বলার মতো কিছু করতে পারেননি। কিন্তু ঝোড়ো ব্যাটিংয়ে টুর্নামেন্টে নিজেকে যখন চেনাতে শুরু করলেন, তখনই পড়লেন বিপদে। তিন ম্যাচেই পিএসএল শেষ হয়ে গেল বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের।
৪ ঘণ্টা আগে
উসমান তারিককে নিয়ে আলোচনা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই। বোলিং করতে করতে কয়েক মুহূর্তের জন্য থেমে যান। ব্যাটাররা কী করবেন, তা নিয়ে ধন্দে পড়ে যান। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) এবার আলোচনায় এসেছেন ধীরগতির বোলিংয়ের কারণে।
৪ ঘণ্টা আগে