
ইউরোপের ছোট এক দেশ সান মারিনো। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে জায়গা করে নিচ্ছে। সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়েই প্রথমবার ইউরোপের কোনো দেশে খেলতে যাচ্ছে থমাস ডুলির দল। ইতিহাস গড়া ম্যাচটিতে জামাল ভূঁইয়াদের প্রত্যাশা অনেক বেশি।
সান মারিনোর বিপক্ষে আগামী ৫ জুন মাঠে নামবে বাংলাদেশ। তার আগে গতকাল ৩০ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন ডুলি। সবশেষ মার্চের উইন্ডো থেকে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে বাংলাদেশ শিবিরে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সান মারিনোর বিপক্ষে ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ফরোয়ার্ড রাকিব হোসেন। দলে ফিরেছেন আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, মঞ্জু, ইসা ফয়সালরা। ৩২ মাস দলে দলে প্রত্যাবর্তন হলো জিকোর। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের হয়ে খেলেছিলেন এই গোলরক্ষক। নিষেধাজ্ঞা এবং ফর্মহীনতার কারণে দীর্ঘ দিন দলের বাইরে ছিলেন তিনি।
বাদ পড়েছেন মেহেদী হাসান, সায়িদ শাহ, আরমান ফয়সাল ও সুমন রেজা। যথারীতি দলে আছেন হামজা চৌধুরী, শোমিত সোম, ফাহমিদুল ইসলামরা। সান মারিনোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে গতকাল থেকে ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা। ক্যাম্প শেষে দল ছোট করবেন ডুলি। সান মারিনোর বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের হয়ে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট।
সান মারিনোর বিপক্ষে প্রত্যাশা কী—এমন প্রশ্নের জবাবে জামাল বলেন, ‘প্রত্যাশা অনেক বেশি, কারণ আমি জানি স্কোয়াডটা অনেক ভালো, অনেক শক্তিশালী। আর এটা তো প্রথমবার আমরা ইউরোপে গিয়ে খেলব। তাই ফিলিংটা একটু আলাদা হবে, কারণ ইউরোপের আবহাওয়া আর জলবায়ু এশিয়ার তুলনায় আলাদা। সেখানে গিয়ে আমরা কীভাবে মানিয়ে নেবো, সেটা আমরা বুঝতে পারব। তবে এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের ম্যাচ হবে, যেটার সঙ্গে আমরা অভ্যস্ত নই। তাই এটা বেশ উত্তেজনাপূর্ণ হবে।’
সান মারিনোর বিপক্ষে ম্যাচের আগে দলকে ঝালিয়ে নিতে খুব বেশি সময় পাচ্ছেন না ডুলি। নতুন কোচকে মানিয়ে নিতে সময় দেওয়ার পক্ষে জামাল, ‘যেহেতু লিগ (ফেডারেশন কাপ) ২৩ মে শেষ হয়েছে। এরপর ম্যানেজমেন্ট মনে করেছে এক দিন বিশ্রাম দরকার ছিল। আমরা ক্যাম্পে যোগ দিচ্ছি। লিগের কারণে আমরা আগে ক্যাম্প শুরু করতে পারিনি। আর অবশ্যই, নতুন কোচ এলে তাঁর একটু সময় লাগবে এটাই স্বাভাবিক। আমরা আজকে (গতকাল) ক্যাম্পে যোগ দিচ্ছি।’
হাভিয়ের কাবরেরার অধীনে খুব বেশি খেলার সুযোগ পাননি জামাল। নতুন কোচের অধীনে দারুণ কিছুই হবে বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের, ‘আমি আশা করছি নতুন কোচের সঙ্গে নতুনভাবে শুরু করতে পারব। আগের কোচ আসলে আমাকে খুব একটা পছন্দ করতেন না—এটা সবাই জানত, এখনো জানে। এখন নতুন কোচ, নতুন উদ্যম, নতুন শুরু—সবকিছুই নতুন। সেখানে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

স্বাগতিক বলে কথা। তার ওপর দর্শকদের উচ্ছ্বাস-উন্মাদনা। গোয়ায় ২০২৬ নারী সাফের আয়োজক ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। মালদ্বীপকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগে
দুই বছর পর মাঠে ফিরছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। ফ্র্যাঞ্চাইজিগুলো টুর্নামেন্ট সামনে রেখে দল গোছাতে শুরু করেছে। বিদেশি ক্রিকেটাররা নিবন্ধন করছেন শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।
২ ঘণ্টা আগে
অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলকে পাখির চোখ করে থাকেন ক্রিকেটাররা। তবে জমকালো এই টুর্নামেন্টে মাঝে মাঝে সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকেরা এতটাই সীমা ছাড়িয়ে যান যে ক্রিকেটারদের পরিবারের ওপর আক্রমণ করা হয়। এবারের আইপিএলে ট্রাভিস হেডের স্ত্রী জেসিকা ডেভিস ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন।
৫ ঘণ্টা আগে
আইপিএল শেষ হওয়ার পর ব্যস্ত সময় পার করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ সফর করবে অজিরা। কিন্তু এই দুই সিরিজে প্যাট কামিন্স, মিচেল মার্শ, জশ হ্যাজলউডের মতো তারকা পেসারদের পাচ্ছে না অস্ট্রেলিয়া।
৫ ঘণ্টা আগে