
বিশ্বকাপের শেষ আটে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। এই জয়ের উল্লাসের মধ্যেই দেশটিতে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। উদ্যাপনের সময় সড়ক দুর্ঘটনায় মারা গেছে ১৭ বছর বয়সী এক কিশোরী।
জরুরি সেবা বিভাগের বরাতে এএফপি জানিয়েছে, উত্তর ফ্রান্সের মবুজ শহরের কাছের অলনোয়া-আয়মেরি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। উদ্যাপনে অংশ নেওয়া ওই কিশোরী একটি ট্রাকে উঠেছিলেন। একপর্যায়ে তিনি নিচে পড়ে যান এবং ট্রাকটির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে জয়ের পর ফ্রান্সজুড়ে আনন্দ-উল্লাস শুরু হয়। রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরের রাস্তায় শত শত সমর্থক উদ্যাপনে মেতে ওঠেন। নিরাপত্তা নিশ্চিত করতে হাজারো পুলিশ সদস্য মোতায়েন ছিল। কিন্তু উত্তর ফ্রান্সের ওই ঘটনায় শোকের ছায়া নেমে আসতেও বেশি সময় লাগেনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটির চালককে আটক করা হয়েছে। এ ছাড়া ঘটনাটির প্রত্যক্ষদর্শী আরেক কিশোরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে হওয়া সে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। বিরতির পর মাত্র ছয় মিনিটের ব্যবধানে ম্যাচের চিত্র বদলে দেন দিদিয়ের দেশমের শিষ্যরা। ৬০তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করে ফ্রান্সকে এগিয়ে নেন। এরপর ৬৬তম মিনিটে উসমান দেম্বেলে ব্যবধান দ্বিগুণ করেন। ফাইনালে ওঠার মিশনে ১৪ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ডালাসে স্পেন কিংবা বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে এমবাপ্পেরা।

বিশ্বকাপ থেকে মিসরের বিদায়টা ছিল হৃদয়ভাঙা। তবু দেশের মানুষের চোখে মোহামেদ সালাহ, মোস্তাফা জিকোরা এখন জাতীয় বীর। নিজেদের ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষ করে দেশে ফিরেছে মিসরের ফুটবলাররা। দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন তাঁরা।
১৩ মিনিট আগে
বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনা জিতলেও বিতর্কিং রেফারিংয়ের কারণে সমালোচনা যেন থামছেই না। অনেকের দাবি, সে ম্যাচে রেফারির সুবিধা পেয়েছে আলবিসেলেস্তেরা। তবে এসব অভিযোগকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপজয়ী ফুটবলার মারিও কেম্পেস। তাঁর মতে, কেবল হেরে যাওয়া লোকেরাই এ
১ ঘণ্টা আগে
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। এরই মধ্যে কাটার মাস্টারের বদলি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে রেফারিং নিয়ে যেন সমালোচনার শেষ নেই। গ্রুপ পর্ব, নকআউট পর্ব—সব জায়গায় চলে আসছে বিতর্কিত রেফারিংয়ের প্রসঙ্গ। বোস্টনে গত রাতে হারের পর আর্জেন্টাইন রেফারি ফাকুন্তো তেয়োর দিকে অভিযোগের আঙুল তুলেছেন মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি।
২ ঘণ্টা আগে