
দুবাইয়ের মাঠে রোহিত শর্মার সজোরে হাত চাপড়ানোই বলে দেয় কী ভুলটাই তিনি করেছেন! কারণ, স্লিপে সহজ ক্যাচ মিস করে অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকটাই শেষ করে দিলেন। অধিনায়কের এমন ভুলের পর ফিল্ডিংয়েও তালগোল পাকাতে থাকে ভারত।
নবম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে ফেরান অক্ষর। দুটিতেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লোকেশ রাহুল। এরপর হ্যাটট্রিকের জন্য দুই স্লিপ ও লেগ স্লিপ বসানো হয়। ভারতের পাতা ফাঁদে জাকের আলী অনিক প্রায় পা দিয়ে ফেলেছিলেন। চতুর্থ বলে জাকের সামনের পায়ে ডিফেন্স করতে যান। তবে আউটসাইড এজ হওয়া বল রোহিত মিস করলে বাংলাদেশের এই ব্যাটার গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যান। অথচ ভারতীয় অধিনায়ক ক্যাচটা ধরলে বাংলাদেশের স্কোর হতো ৮.৪ ওভারে ৬ উইকেটে ৩৫ রান।
গোল্ডেন ডাকের হাত থেকে জাকের বেঁচে যাওয়ার পর বাংলাদেশ পাওয়ার প্লে (প্রথম ১০ ওভার) শেষ করে ৫ উইকেটে ৩৯ রানে। জাকের বাঁচতে না বাঁচতেই জীবন পান তাওহিদ হৃদয়। ২০তম ওভারের পঞ্চম বলে কুলদীপ যাদবকে উড়িয়ে মারতে যান হৃদয়। মিড অফে সহজ ক্যাচ মিস করেছেন হার্দিক পান্ডিয়া। হৃদয়ের রান তখন ২৩ আর বাংলাদেশের স্কোর ৭৮।
হৃদয় জীবন পাওয়ার তিন ওভারের মাথায় আরও এক সুযোগ হাতছাড়া করে ভারত। ২৩তম ওভারের প্রথম বলে রবীন্দ্র জাদেজাকে উইকেট থেকে বেরিয়ে ফ্লিক করতে যান জাকের। তবে হাতে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও স্টাম্পিং করতে ব্যর্থ হয়েছেন রাহুল। এবার জাকেরের রান ২৪। দলীয় ৩৪, ৭৮, ৮৪—তিন বার বাংলাদেশ হারাতে পারত ষষ্ঠ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ৩৪ ওভারে করেছে ১২৮ রান। জাকের ও হৃদয় ৪৭ ও ৪৬ রানে ব্যাটিং করছেন।
ষষ্ঠ উইকেটে তাঁরা (জাকের-হৃদয়) গড়েছেন ১৫৪ বলে ৯৩ রানের জুটি।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফিরবে কি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে? আরও একবার কি ফাইনালে উঠেও শিরোপা না জেতার আফসোসে পুড়বে ভারত? এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে এসব প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।
৩১ মিনিট আগে
এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে যৌথভাবে বসুন্ধরা কিংসের সঙ্গে শীর্ষে আছে ফর্টিস। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে মোহামেডান।
৪৪ মিনিট আগে
রানবন্যায় ভেসেছে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল। গত পরশু দুই দলের ম্যাচে স্কোরবোর্ডে উঠেছিল মোট ৪৯৯ রান। একে তো রান উৎসব, তার ওপর ভারতের ম্যাচ; সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দর্শকের দিক থেকে হয়েছে নতুন এক রেকর্ড।
২ ঘণ্টা আগে
শেষের লড়াইয়ের অপেক্ষায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। টানা এক মাসের লড়াই শেষে ভারত-নিউজিল্যান্ড শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে আগামীকাল ছোট সংস্করণের বিশ্বকাপ শেষ হবে। তার আগে ফাইনালের উইকেট নিয়ে কৌতূহল সবার মনে।
৩ ঘণ্টা আগে