
বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার সুযোগ মেলে না খুব একটা। টি-টোয়েন্টির সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করতে না পারার ব্যাপারটা তো আছেই। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সচরাচর মেলে না অনাপত্তিপত্রও (এনওসি)।
ইসলামাবাদ ইউনাইটেড-লাহোর কালান্দার্স ম্যাচ দিয়ে ১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। ড্রাফট থেকে এই লাহোরেই ডাক পেয়েছেন রিশাদ হোসেন। রিশাদের পাশাপাশি নাহিদ রানা, লিটন দাস—সব মিলিয়ে তিন বাংলাদেশি এবারের পিএসএলে দল পেয়েছেন। সূত্রে জানা গেছে, বিসিবির কাছে এনওসির আবেদন করেছেন ক্রিকেটাররা এবং অপেক্ষায় আছেন তাঁরা। নাজমুল হোসেন শান্তর মতে বিদেশের লিগগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা উচিত। মিরপুরে আজ সাংবাদিকদের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত বলে আমি মনে করি। অবশ্যই খেলা উচিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। কিন্তু এটা পুরোপুরি নির্ভর করছে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক—সবকিছুর ওপর।’
বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় বাংলাদেশের ক্রিকেটাররা নিয়মিত খেললে তাতে দেশের ক্রিকেটই উপকৃত হবে বলে মনে করেন শান্ত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বলেন, ‘বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে এক ধরনের অভিজ্ঞতা হবে এবং দায়িত্বটা তারা নেওয়া শিখবে বলে আমি মনে করি। বিদেশের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারলে ভালো অভিজ্ঞতা হবে। এ ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটারদের ভবিষ্যতে খেলার সুযোগ হবে বলে আমি আশা করি।’
২০২৪-এর মার্চে বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু নাহিদ রানার। এক বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতির বলের পাশাপাশি বাউন্সে ব্যাটারদের ভড়কে দিতে তাঁর জুড়ি মেলা ভার। ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামদের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ।
জাতীয় দলের মতো এবারের ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) নাহিদ রানাকে কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে শান্তর। ডিপিএলে শান্তর নেতৃত্বাধীন আবাহনীর হয়ে খেলছেন নাহিদ রানা। এই নাহিদ রানাকে পিএসএলে নিয়েছে পেশোয়ার জালমি। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের তারকা পেসারকে নিয়ে পোস্টার বানিয়েছে। নাহিদ রানাকে নিয়ে শান্ত বলেছেন, ‘সে (নাহিদ রানা) খুব ভালো সম্পদ। বিশ্ব ক্রিকেটে তাকে নিয়ে কী আলাপ-আলোচনা হচ্ছে, সেটা আমরা দেখছি। সবচেয়ে ভালো দিক যে জাতীয় দলের ফিজিও এবং আবাহনীর হয়ে যারা কাজ করছেন, তাঁরা তার (নাহিদ রানা) ওয়ার্কলোডের ব্যাপারটা ভালোমতো দেখছে। আল্লাহর রহমতে সে এখন পর্যন্ত ফিট। শক্তিটা ধরে রেখেছে।’
পিএসএল ড্রাফট থেকে বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটনকে নিয়েছে করাচি কিংস। তবে এবারের ডিপিএলে তাঁর দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে বাংলাদেশের এই ৩০ বছর বয়সী ব্যাটারকে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।এই ক্লাবটির পৃষ্ঠপোষক তামিম ইকবাল। গুলশান ক্রিকেট ক্লাবের জার্সিতে তিন ইনিংস খেলে লিটন করেছেন ৯৬ রান। যার মধ্যে অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলেছেন ৬০ রানের ইনিংস।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
১১ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
৩০ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে