
ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতিতে বোলিং। গতির সঙ্গে বাউন্সারটা তো রয়েছেই। নাহিদ রানা এভাবেই ব্যাটারদের কাবু করছেন নিয়মিত। বাংলাদেশের তরুণ পেসার এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন।
২০২৫ পিএসএলের ড্রাফট থেকে নাহিদ রানাকে গতকাল নিয়েছে পেশোয়ার জালমি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে প্রথমবারের মতো সুযোগ পেলেন বিদেশের কোনো লিগে। ছন্দে থাকা এই পেসারের পিএসএলে দল পাওয়া বেশ সাড়া ফেলে দিয়েছে। পিএসএলে দল পাওয়া নিয়ে নিজের অনুভূতির কথা গতকাল শুনিয়েছেন তিনি। রংপুর রাইডার্সের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিওতে নাহিদ কথা বলার সময় সতীর্থ ও দলের লোকেরা ‘জালমি ভাই’ বলেছেন বারবার। নাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’
ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির মাইলফলক পেরোনোর রেকর্ডও আছে নাহিদ রানার। এমন এক দেশে তিনি খেলার সুযোগ পান, যে দেশে আছেন শোয়েব আখতারের মতো গতিতারকা। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছেন নাহিদ রানা।২২ বছর বয়সী বাংলাদেশি এই পেসার বলেন, ‘অবশ্যই। তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’
ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটারে বোলিং করে সর্বোচ্চ গতিতে বোলিংয়ের রেকর্ডটা শোয়েবেরই আছে। সেই রেকর্ড ভাঙার ব্যাপারে জিজ্ঞেস করা হলে নাহিদের উত্তর, ‘এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ খেলছেন নাহিদ রানা। রংপুর যে সাত ম্যাচের সাতটিতে জিতেছে, তাতে তাঁর দারুণ অবদান রয়েছে। গতি-বাউন্সারে ব্যাটারদের কাবু করছেন। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিচ্ছেন। পিএসএল নয়, এই মুহূর্তে তাঁর ধ্যানজ্ঞান শুধুই বিপিএল নিয়ে। নাহিদ রানা বলেন, ‘এখনো অত দূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’
রংপুর রাইডার্সের সাত ম্যাচের সাতটিতেই একাদশে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা এখনো তাদের। প্লে অফ খেলা এখন রংপুরে জন্য স্রেফ সময়ের ব্যাপার। নাহিদ বলেন,‘রংপুর রাইডার্সের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি। যে কয় ম্যাচ সুযোগ পাব, সর্বোচ্চটা দেব। দেশবাসী যেন আমার জন্য দোয়া করে এবং খারাপ সময়ে পাশে থাকে, এটাই চাওয়া।’

শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালের পালা। বোস্টনে আগামীকাল বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ফ্রান্স-মরক্কো। এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই আলোচনায় আর্জেন্টিনা। অনেকেই হয়তো মনে করতে পারেন তুমুল আলোচিত-সমালোচিত আর্জেন্টিনা-মিসর ম্যাচের প্রভাব কি পড়ছে শেষ আটের প্রথম ম্যাচের ওপর? আসলে এখানে ব্যাপারটা অন্য কিছু।
৩২ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর শ্বাসরুদ্ধকর শেষ ষোলোর ম্যাচের ৩-২ স্কোরকার্ড ছাপিয়ে আলোচনায় রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। জয়ের পরও তাই আর্জেন্টাইন ভক্ত-সমর্থকেরা অস্বস্তিতে পড়েছেন। লেতেক্সিয়ে আর্জেন্টাইনদের সুবিধা দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে এমন চর্চা চলছে। ফুটবল বিশ্লেষকদের মতে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। ক
১ ঘণ্টা আগে
পিছিয়ে থেকে ৩-২ গোলের জয়—আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচে অবিশ্বাস্য জয়ের পর স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত আর্জেন্টিনা ফুটবল দল। মেসিকে কাঁধে তুলে উদ্যাপন করেছেন সতীর্থরা। কিন্তু ৩-২ গোলের ফল যে সবকিছু নয়, সেটা গত রাতে যাঁরা ম্যাচ দেখেছেন, নিশ্চয় বুঝতে পেরেছেন। ম্যাচের একেবারে শেষভাগে এসে রেফার
২ ঘণ্টা আগে
কিছু দল আছে, যারা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে নয়, বরং সুযোগের অপেক্ষা করে ঠিক সময়ে আঘাত হানার। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনও এমনই ছিল। ১৬ বছর পর সেই পুরোনো চেহারার আরেকটি ঝলক দেখা গেল ডালাসে। পর্তুগাল শেষ পর্যন্ত লড়াই করেছে, ক্রিস্টিয়ানো রোনালদোও সুযোগের অপেক্ষায় ছিলেন। কিন্তু বিশ্বাসে ভর করে শেষ হাসি
৩ ঘণ্টা আগে