
জাতীয় দলে ফেরার পথটা বেশ কঠিন হয়ে পড়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় চার বছর পর প্রত্যাবর্তন হয় এই ব্যাটিং অলরাউন্ডারের। দলে ফেরার পর এবার মাঠেও দেখা যাবে মোসাদ্দেককে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। মোসাদ্দেককে নিয়েই একাদশ সাজিয়েছে স্বাগতিকেরা। এর আগে সবশেষ ২০২২ সালের আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছেন মোসাদ্দেক। সে ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি। ৯.২ ওভার বল করে দিয়েছিলেন ৬৭ রান। তুলে নেন ১ উইকেট।
মূলত বাজে ফর্মের কারণেই দল থেকে বাদ পড়েছিলেন মোসাদ্দেক। সবশেষ ১০ ইনিংসে এক ফিফটিতে করেন ১৬৪ রান। অফ স্পিনে নেন ৩ উইকেট। অফফর্মের কারণে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় তাঁর। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ফের লাল সবুজের জার্সি গায়ে জড়ালেন মোসাদ্দেক।
চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়েই দলে ফিরেছেন মোসাদ্দেক। আবাহনী লিমিটেডের হয়ে ৭ ইনিংসে করেছেন ৩৩৬ রান। ব্যাটিং গড় ৬৭.২০; স্ট্রাইকরেট ১৩৩.৩৩। এ ছাড়া ৪.১২ ইকোনমি রেটে নিয়েছেন ১২ উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সেই জাতীয় দলের দরজা খুলে যায় মোসাদ্দেকের।
মোসাদ্দেক একাদশে ফিরলেও জায়গা হয়নি রিশাদ হোসেনের। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডের মতো আজও বাইরে রাখা হয়েছেন এই লেগ স্পিনারকে। একাদশে জায়গা হয়নি সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলামদেরও।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

বিশ্বকাপের ফাইনাল হারের সাত দিন পর সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়ে আলোচনায় এসেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের প্রতি কৃতজ্ঞত
৪ মিনিট আগে
বিশ্বকাপের ফাইনাল নিয়ে এখনো আলোচনা শেষ হয়নি। ম্যাচ শেষে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার ক্ষমা প্রার্থনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন স্পেনের মিডফিল্ডার দানি ওলমো। একই সঙ্গে সাবেক ডিফেন্ডারকে মিথ্যাবাদী বলেও মন্তব্য করেছেন তিনি।
২৫ মিনিট আগে
যুক্তরাজ্য সফরের দুঃস্মৃতি কি এত সহজে ভুলতে পারবে ভারত? আয়ারল্যান্ডে দুটি ও ইংল্যান্ডের মাটিতে চারটি টি-টোয়েন্টি হেরেছিল শ্রেয়াশ আইয়ারের দল। সেই দুঃস্মৃতি পুরোপুরি ভুলতে না পারলেও জিম্বাবুয়ের সফরে নিজেদের স্বভাবজাত পারফরম্যান্সে ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার উপলক্ষ্য পেল ভারত।
১৩ ঘণ্টা আগে
এক ম্যাচ পর সুযোগ পেয়ে গল টাইটানসের আস্থার প্রতিদান দিতে বর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গতকাল ক্যান্ডির বিপক্ষে ৫ বলে ৫ রান করেন তিনি। ওয়ানডে অধিনায়কের হতাশাজনক পারফরম্যান্স আজ মাটি চাপা দিয়েছেন তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহানরা।
১৪ ঘণ্টা আগে