Ajker Patrika

শ্রীলঙ্কার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের দারুণ দিন

ক্রীড়া ডেস্ক    
শ্রীলঙ্কার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের দারুণ দিন
১৩ বলে ২৯ রান করেন সোহান। ছবি: সংগৃহীত

এক ম্যাচ পর সুযোগ পেয়ে গল টাইটানসের আস্থার প্রতিদান দিতে বর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গতকাল ক্যান্ডির বিপক্ষে ৫ বলে ৫ রান করেন তিনি। ওয়ানডে অধিনায়কের হতাশাজনক পারফরম্যান্স আজ মাটি চাপা দিয়েছেন তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহানরা।

এলপিএলে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন হৃদয়, সোহানরা। ব্যাটিংয়ের সুযোগ না পেলেও হিসেবি বোলিং করেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সব মিলিয়ে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে আজকের দিনটা দারুণ কাটালেন বাংলাদেশি ক্রিকেটাররা।

ক্যান্ডিকে ৯৩ রানে হারিয়েছে জাফনা কিংস। কামিল মিশারা (৭৮) ও আভিস্কা ফার্নান্দো (৬৬) ফিফটি করলেও দলের জয়ে হৃদয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনে নেমে ৩৫ রান এনে দেন এই ব্যাটার। তাঁর ২১ বলের ইনিংসটি সাজানো ২ চার ও ১ ছক্কায়।

জাফনার করা ১৯৯ রানের জবাবে ১০৬ রানে গুটিয়ে গেছে ক্যান্ডি। ৩ ওভার বোলিং করে ১৮ রান দেন সাকিব। ১ উইকেট তুলে নেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

ডাম্বুলা থান্ডার্সের বিপক্ষে গলের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন সোহান। শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন এই ব্যাটার। দুশমন্ত চামিরার করার চতুর্থ ওভারের তৃতীয় বলে গুলবাদিন নাইবের হাতে ধরা পড়েন। তার আগে ১৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন সোহান। তাঁর উড়ন্ত সূচনার ভীতে দাঁড়িয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে গল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত