
তারকা ক্রিকেটারকে নিয়ে আগেভাগেই কোনো উপসংহারে আসা যায় না। সাকিব আল হাসান যে তাদেরই একজন। অফফর্ম বা অন্য কোনো কারণে যখনই তাঁকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে, সবকিছুর জবাব তিনি দেন মাঠের পারফরম্যান্সে।
আন্তর্জাতিক ক্রিকেটে পথচলাটা সাকিবের একরকম থেমে গেলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি পরিচিত মুখ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) দিয়ে ৪৮ দিন পর ফিরেই কাঁপালেন তিনি। জিএসএলে অভিষেক ম্যাচে দুবাই ক্যাপিটালসের জার্সিতে ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। ৪ ওভার বোলিং করে ১৪ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট। যেখানে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে এসে কোনো রান না দিয়েই ২ উইকেট পেয়েছেন। এই ওভারে তাদের দুই টপ অর্ডার ব্যাটার উইল ইয়ং, ডিন ফক্সক্রফটকে এলবিডব্লিউ করেন সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এরপর জশ ক্লার্কসন, উইলিয়াম ক্লার্ককে করেন বোল্ড।
ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত সাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে বয়ে যায় প্রশংসার বন্যা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে সাকিবের একটি ছবি পোস্ট করেন। নাফিস লিখেছেন, ‘কিছু বলার নাই...’। সাকিবের প্রশংসা করে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেল হোসেন লিখেছেন, ‘শচীন টেন্ডুলকার বলেছিলেন একজন সাকিব ১০ হাজার বছর পরপর জন্ম নেয়। বাংলাদেশ ক্রিকেট আপনাকে অনেক মিস করছে ভাই।’
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে গত রাতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ২২ রানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের পরিসংখ্যানের ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন নাসির হোসেন। নাসির লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট আপনাকে মিস করবে।’ সাকিব যে রাতে অলরাউন্ড পারফরম্যান্সে দুবাইকে জিতিয়েছেন, একই রাতে হেরেছে বাংলাদেশ। পাল্লেকেলেতে গত রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।
২৪ ঘণ্টা না জেতেই সাকিবের দল মাঠে নামবে জিএসএলে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শুরু হবে দুবাই ক্যাপিটালস-হোবার্ট হারিকেন্স ম্যাচ। এদিকে আজ ভোরে জিএসএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৮ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে রংপুর রাইডার্স। এবার রংপুর নেমেছে শিরোপা ধরে রাখার অভিযানে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন থামারই নাম নিচ্ছে না। প্রায় এক মাস ধরে চলমান এই যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। কদিন আগে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরতে দেরি হয়েছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে শনিবার হবে পবিত্র ঈদুল ফিতর। তবে এরই মধ্যে ঈদের আমেজ টের পাওয়া যাচ্ছে। অনেকে পরিবার-পরিজনদের নিয়ে ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। সাকিব আল হাসান, হামজা চৌধুরীরা দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবলে ফিরে এসেছে উন্মাদনা। হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত শোমদের ম্যাচ দেখতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের ভিড় লেগে যায়। গোল করলে দর্শকদের চিৎকারে কেঁপে ওঠে গ্যালারি। জামাল ভূঁইয়ার মতে সতীর্থদের মধ্যে দারুণ বোঝাপড়াই দেশের ফুটবল এগিয়ে যেতে সহায়তা করছে।
৩ ঘণ্টা আগে
এ মাসের শেষে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। সেই দুই ম্যাচ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এই দলে আছেন একঝাঁক তারকা ফুটবলার।
৪ ঘণ্টা আগে