
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৭১ বছরের ইতিহাসে সবচেয়ে বড় হারই দেখল ব্রাজিল। সেটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। গতকাল রাতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আলবিসেলেস্তেদের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। এই প্রতিযোগিতায় এটি ব্রাজিলের সবচেয়ে বড় হার।
ভেনেজুয়েলার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই ৩ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৬ষ্ঠ মিনিটে এগিয়ে দেন ইয়ার সুবিয়াব্রে। ৮ম মিনিটে দ্বিতীয় গোলটি করেন সদ্য ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ক্লাদিও এচেভেরি। দুটি গোলেরই উৎস ছিলেন ভ্যালেন্তিনো আকুনা।
এর তিন মিনিট পর আত্মঘাতী গোল খেয়ে ৩-০ তে পিছিয়ে পড়ে ব্রাজিল। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আরও ৩ গোল করে আর্জেন্টিনা। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান অগাস্তিন রুবের্তো। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন এচেভেরি। ৭৮ মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সান্তিয়াগো হিদালগো। চিলিতে আগামী সেপ্টেম্বরে হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ চার দল সুযোগ পাবে সেই বয়সভিত্তিক বিশ্বকাপে।
‘এ’ ও ‘বি’ দুটি গ্রুপে ভাগ হয়ে ১০টি দল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে লড়ছে। গ্রুপের শীর্ষ তিন দলকে নিয়ে ছয় দলের রাউন্ড রবিন খেলা হবে। সেখান থেকে শীর্ষ চার দল জায়গা পাবে চিলি বিশ্বকাপে। জাতীয় দলের যে কোনো স্তর (অনূর্ধ্ব-১৫ থেকে সিনিয়র দল) বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে ১৯৪০ সালে রোকা কাপে ব্রাজিলকে ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টাইনরা।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন থামারই নাম নিচ্ছে না। প্রায় এক মাস ধরে চলমান এই যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও। কদিন আগে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরতে দেরি হয়েছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ের ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে শনিবার হবে পবিত্র ঈদুল ফিতর। তবে এরই মধ্যে ঈদের আমেজ টের পাওয়া যাচ্ছে। অনেকে পরিবার-পরিজনদের নিয়ে ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। সাকিব আল হাসান, হামজা চৌধুরীরা দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবলে ফিরে এসেছে উন্মাদনা। হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, শমিত শোমদের ম্যাচ দেখতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভক্ত-সমর্থকদের ভিড় লেগে যায়। গোল করলে দর্শকদের চিৎকারে কেঁপে ওঠে গ্যালারি। জামাল ভূঁইয়ার মতে সতীর্থদের মধ্যে দারুণ বোঝাপড়াই দেশের ফুটবল এগিয়ে যেতে সহায়তা করছে।
২ ঘণ্টা আগে
এ মাসের শেষে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। সেই দুই ম্যাচ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এই দলে আছেন একঝাঁক তারকা ফুটবলার।
৩ ঘণ্টা আগে