
ইয়ুর্গেন ক্লপের জার্মানির প্রধান কোচ হওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা চলছিল। অবশেষে আজ এল আনুষ্ঠানিক ঘোষণা। কিন্তু হট সিটে বসতে না বসতেই দিলেন হুংকার। তাতে করে জার্মানদের কোচ হিসেবে মেয়াদ নাও পূর্ণ করতে পারেন তিনি।
কোচদের চাকরি যে ‘মিউজিকাল চেয়ারের খেলা’র মতো, সেটা ক্লপের অজানা থাকার কথা নয়। ভালো পারফরম্যান্সে যেমন চলে প্রশংসা, দলের বাজে অবস্থায় কোচের ওপর দিয়ে বয়ে যায় সমালোচনার ঝড়। আজ চার বছর মেয়াদে জার্মানির কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে হুংকার ছুড়েছেন ক্লপ। তিনি বলেন, ‘আমি এই কাজ (কোচের চাকরি) পছন্দ করি। কিন্তু আপনারা যদি বাজে ব্যবহার করেন এবং পরিবারকে শান্তিতে না থাকতে দেন, তাহলে চলে যাব। অন্য দেশে জাতীয় দলের কোচদের সঙ্গে আরও বাজে আচরণ করা হয়। এটা আমার জানা। তবে প্রয়োজন পড়লে পদত্যাগ করতে সব সময় প্রস্তুত।’
প্যারাগুয়ের কাছে হেরে সদ্য সমাপ্ত ২০২৬ ফুটবল বিশ্বকাপে শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ায় তোপের মুখে পড়েন হুলিয়ান নাগলসমান। জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এরপর পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ক্লপ। যিনি ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত ৯ বছর লিভারপুলের কোচ ছিলেন ক্লপ। একবার করে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগের শিরোপাসহ অলরেডদের জিতিয়েছেন ৮ শিরোপা।
১২ বছর ধরে বিশ্বকাপ না জেতা জার্মানি ক্লপকে নিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। যদি জার্মানদের কোচ হয়ে চার বছর মেয়াদ পূর্ণ করতে পারেন, এরপর তাঁর কোচিং ক্যারিয়ার নাও এগোতে পারে। আজ সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘কোচ হিসেবে এটাই আমার ফুটবল ক্যারিয়ারের সর্বোচ্চ শিখর। পরম সেরা মুহূর্ত। আমার যা কিছু আছে, তার সবকিছুই আমি উজাড় করে দেব।’
২০১৪ বিশ্বকাপ জয়ের পর বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে জার্মানি। ২০১৮ ও ২০২২ সালে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে জার্মানরা। ২০২৬ ফুটবল বিশ্বকাপে জার্মানি শেষ বত্রিশে উঠেও প্যারাগুয়ের কাছে হেরে অঘটনের শিকার হয়েছে। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। চার বছর পর জার্মানদের পঞ্চম শিরোপা এনে দিতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে। স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে হবে ২০৩০ বিশ্বকাপ। শতবর্ষব্যাপী বিশ্বকাপ বলে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতেও কয়েকটি ম্যাচ হবে।

জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা ঝেড়ে ফেলে এখন সামনে এগোনোর পালা বাংলাদেশ দলের। আগস্টে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। অন্যান্য সময় অস্ট্রেলিয়া তুলনামূলক দ্বিতীয় সারির দল দিলেও এবার আর সেটা করেনি। নাজমুল হোসেন শান্তর মতে অজিরা এবার বাংলাদেশ সিরিজকে অনেক গুরুত্ব দি
১ ঘণ্টা আগে
বার্মিংহাম ফনিক্সের হয়ে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড খেলার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। কিন্তু চোটের কারণে ছিটকে গেছেন এই পেসার। তাঁর বদলি হিসেবে অস্ট্রেলিয়ান বোলার বেন দারশুইসকে দলে নিয়েছে বার্মিংহাম।
৩ ঘণ্টা আগে
যেখানেই বল, সেখানেই মার্ক কুকুরেয়া—২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্যাপারটা ছিল এমনই। রক্ষণভাগ তো দারুণভাবে সামলেছেনই, কখনো কখনো তিনি উঠে এসেছেন আক্রমণভাগে। তবে ঝাঁকড়া চুলের এই তারকা ফুটবলারের যে এক দুঃখের ঘটনা আছে, সেটা কজনইবা জানেন? বিশ্বকাপ জয়ের পর সে ব্যাপারে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্স নিয়ে আলোচনা যেন থামছেই না। ভক্তরা স্পেনের কাছে আলবিসেলেস্তেদের অসহায় আত্মসমর্পন মেনে নিতেই পারছেন না। তবে ব্যতিক্রমী কথা শোনালেন আনহেল দি মারিয়া। তাঁর মতে, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সব আনন্দ পেয়েছে আর্জেন্টাইনরা।
৪ ঘণ্টা আগে