
গোলের পর কত রকমই উদযাপন করতে দেখা যায়। কেউ গোলের পর আকাশের দিকে তাকিয়ে উদযাপন করেন। কেউবা আনন্দের আতিশয্যে জার্সি খুলে ফেলেন। সেই তুলনায় এবার লুইস সুয়ারেজের উদযাপন একটু ব্যতিক্রম। গোলের পর সতীর্থ ফুটবলারের জার্সি হাতে নিয়ে উদযাপন করেছেন সুয়ারেজ।
ঘটনাটা ঘটেছে আজ মেজর লিগ সকারে (এমএলএস) মন্ট্রিলের সাপুতো স্টেডিয়ামে। ৭০ মিনিটে যখন বলের জন্য শূন্যে উড়েছিলেন মায়ামির হারমান বেরতেরামে, তখন মন্ট্রিলের ডিফেন্ডার এফ্রাইন মোরালেসের সঙ্গে সংঘর্ষ হয়। রেফারি আলেক্সিস দা সিলভা পেনাল্টি ঘোষণা করলেও মায়ামির হয়ে সুয়ারেজ সেই পেনাল্টি নিয়েছেন অনেক দেরিতে। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুয়ারেজ দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পর বেরতেরামের জার্সি হাতে নিয়েছেন।
বেরতেরামে মাঠে পড়ে যাওয়ার পর ফুটবলাররা সঙ্গে সঙ্গে ইশারায় সহায়তা চেয়েছেন। চিকিৎসা কার্যক্রমে অনেক সময় চলে যায়। এরপর তাঁকে অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। এ কারণেই মূলত সুয়ারেজের পেনাল্টি নিতে অনেক দেরি হয়েছে। মন্ট্রিলের বিপক্ষে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় পায় মায়ামি।
অচেতন হয়ে বেরতেরামে মাঠে পড়ে যাওয়ায় তাঁর অবস্থা জানতেই সবাই উদগ্রীব ছিলেন। ম্যাচ শেষে মায়ামির কোচ গিয়েরমো হোয়োস জানান, তাঁদের খেলোয়াড় সুস্থ আছেন। হোয়োস বলেন, ‘তার পরিবারকে সবকিছু জানানো হয়েছে। আমরা কী করব, বুঝতে পারছিলাম না। এটা অত্যন্ত হতাশাজনক পরিস্থিতি ছিল।’
২২ জুলাই কাসেমিরোর সঙ্গে ২০২৭ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছে ইন্টার মায়ামি। পাশাপাশি ২ বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। এখানে মায়ামির বিরুদ্ধে ব্রাজিলের তারকা মিডফিল্ডারের সঙ্গে নিয়মবহির্ভূত যোগাযোগের অভিযোগে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে এমএলএস।
মায়ামির বিরুদ্ধে তদন্ত চলছে মূলত কাসেমিরোর ডিসকভারি রাইটস (সবার আগে চুক্তির অধিকার) ঘিরে। এমএলএসের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চাইলে যে ক্লাব তাঁকে আগে চাইবে, সেই দল চুক্তির অধিকার পাবে। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি (এলএ গ্যালাক্সি) এখানে এগিয়ে ছিল। কিন্তু এলএ গ্যালাক্সির কাছ থেকে ডিসকভারি রাইটস অর্জন করা হয়েছে বলে দাবি ইন্টার মায়ামির। আজ মায়ামির হয়ে অভিষেকেই জয় পেয়েছেন কাসেমিরো।
ইন্টার মায়ামি মাঠে নামলেও বিশ্বকাপের পর মেসির মাঠেই নামা হয়নি। আর্জেন্টিনা-স্পেন ফাইনালের পর মেসিবিহীন মায়ামি এমএলএসে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে। বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দুইয়ে মায়ামি। ১৭ ম্যাচে ১১ জয়, ৪ ড্র ও ২ হারে দলটির পয়েন্ট ৩৭। সবার ওপরে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৩৯। তারাও খেলেছে ১৭ ম্যাচ।

যুক্তরাজ্য সফরের দুঃস্মৃতি কি এত সহজে ভুলতে পারবে ভারত? আয়ারল্যান্ডে দুটি ও ইংল্যান্ডের মাটিতে চারটি টি-টোয়েন্টি হেরেছিল শ্রেয়াশ আইয়ারের দল। সেই দুঃস্মৃতি পুরোপুরি ভুলতে না পারলেও জিম্বাবুয়ের সফরে নিজেদের স্বভাবজাত পারফরম্যান্সে ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার উপলক্ষ্য পেল ভারত।
৫ ঘণ্টা আগে
এক ম্যাচ পর সুযোগ পেয়ে গল টাইটানসের আস্থার প্রতিদান দিতে বর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গতকাল ক্যান্ডির বিপক্ষে ৫ বলে ৫ রান করেন তিনি। ওয়ানডে অধিনায়কের হতাশাজনক পারফরম্যান্স আজ মাটি চাপা দিয়েছেন তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহানরা।
৬ ঘণ্টা আগে
চোটের কারণে ছিটকে গেছেন নাহিদ রানা। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন মুশফিক হাসান। প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন এই পেসার। এ ছাড়া দলে ফেরানো হয়েছে জাকের আলী অনিককে।
৯ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধরনের সংকটে পড়েছে ভারত। দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট পাওয়ায় সাদা পোশাকের সিরিজকে কেন্দ্র করে চিন্তায় পড়ে গেছেন নির্বাচকেরা। বাধ্য হয়েই পরিবর্তন আনতে হচ্ছে নির্বাচকদের।
৯ ঘণ্টা আগে