
বড় দুঃসময় পার করছে পাকিস্তান ক্রিকেট দল। পরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি—এ টুর্নামেন্টগুলো থেকে তারা বিদায় নেয় গ্রুপ পর্বে। এক সপ্তাহ আগেও পাকিস্তান আনন্দে ভাসছিল, তিন দশক পর প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের আয়োজক তারা। দলের ব্যর্থতায় সেই আনন্দ নিমেষে মিলিয়ে গেল। চ্যাম্পিয়নস ট্রফিতে পারফরম্যান্সের দৈন্যে পাকিস্তান ‘ক্রিকেটের মৃত্যু’ হয়েছে বলে এখন শোক প্রকাশ চলছে সেখানে!
পাকিস্তানের মতো কিছুটা খারাপ সময় পার করছে বাংলাদেশ দলও। কিন্তু পরিস্থিতি বলছে, বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা এখন পাকিস্তানের! গত বছর পাকিস্তানের মাঠে টেস্ট সিরিজ জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের মতো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশও গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও বাংলাদেশ খেলেছিল সুপার এইটে। চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে দুই দলই বিদায় নিয়েছে গ্রুপ পর্বে।
বিশ্লেষকদের মতে, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ততটা প্রতিযোগিতামূলক নয়, আর নিম্নমানের উইকেট খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য উপযুক্তভাবে প্রস্তুত করতে পারছে না। বাংলাদেশ ক্রিকেটেও হরহামেশা এ সব ইস্যু নিয়ে কথা হয়। তবে পাকিস্তানের ব্যর্থতার পেছনে বারবার বোর্ড, কোচিং স্টাফ ও নির্বাচন প্যানেলের পরিবর্তন পাকিস্তান ক্রিকেটের ধারাবাহিকতা নষ্ট হচ্ছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। এমনটা মূলত রাজনৈতিক স্বার্থের কারণে হয়ে থাকে বলে মনে করছেন তাঁরা, যেটি হওয়ার প্রয়োজন ছিল যোগ্যতার ভিত্তিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এ রকম পরিবর্তন এসেছে, তবে সেটি পাকিস্তানের মতো নয়।
শুধু তিন বছর দেখলেই ভিমড়ি খাওয়ার জোগাড়! এর মধ্যে পিসিবির চেয়ারম্যান পরিবর্তন হয়েছে চারবার। ২০২২ সালে রমিজ রাজা, পরের বছর নজম শেঠি, তারপরে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত জাকা আশরাফ, এখন দায়িত্ব পালন করছেন মহসিন নাকভি! বাংলাদেশ এ ক্ষেত্রে ব্যতিক্রম, গত ১৪ বোর্ড সভাপতি পরিবর্তন হয়েছে একবার। গত বছর সরকার পরিবর্তনের সঙ্গে বিদায় ঘটে নাজমুল হাসান পাপনের। এরপর দায়িত্ব নেন ফারুক আহমেদ।
গত তিন বছরে পাকিস্তানের প্রধান কোচ পরিবর্তন হয়ে আটজন। ২০২৩ সালে সাকলাইন মুশতাকের পর অন্তর্বর্তীকালীন আবদুল রেহমান, তারপর গ্রান্ট ব্র্যাডবার্ন, মাঝে মোহাম্মদ হাফিজ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাফিজ পদত্যাগ করলে অন্তর্বর্তীকালীন কোচ হন আজহার মাহমুদ। তারপর আবার আলাদা আলাদা সংস্করণের জন্য কোচ নিয়োগ দেয় তারা। জেসন গিলেস্পিকে টেস্ট ও গ্যারি কার্স্টেনকে ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁরাও চাকরি ছাড়েন। এখন দেশটির সাবেক ক্রিকেটার আকিফ জাভেদ দায়িত্ব সামলাচ্ছেন। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থ হওয়ার পর তাঁর পদত্যাগেরও দাবি উঠেছে এইর মধ্যে।
বাংলাদেশেরও কোচ পরিবর্তন হয়েছে। ২০২২ সালে রাসেল ডোমিঙ্গোর বিদায়ের পর দ্বিতীয় মেয়াদে আসেন চন্ডিকা হাথুরুসিংহে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আবার চাকরিচ্যুত হন তিনি। এখন চলছে ফিল সিমন্সের অধ্যায়। পাকিস্তানের অধিনায়কত্বেও পরিবর্তন এসেছে চারবার। বাবর আজমের পর শাহিন শাহ আফ্রিদিকে নেতৃত্বভার দেওয়া হয়েছিল। তারপর আবার ফেরানো হয় বাবরকে। বাবর ব্যর্থ হলে মোহাম্মদ রিজওয়ান সীমিত ওভার ও শান মাসুদের কাছে টেস্টের অধিনায়কত্ব পাকিস্তানের।
বাংলাদেশের অধিনায়কত্বেও ছিল পরিবর্তন। তামিম ইকবালের পর বিভিন্ন সিরিজে অন্তর্বর্তীকালীন লিটন দাস, মাঝে সাকিব আল হাসান, তারপর এখন শান্ত। তিনিও নেতৃত্ব ছাড়ার কথা বলেছেন এরই মধ্যে। গত তিন বছরে পাকিস্তানের নির্বাচক হয়েছেন ২৬ জন। বাংলাদেশে অবশ্য মেয়াদপূর্ণ হওয়ার পর মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে আর রাখা হয়নি নির্বাচক প্যানেলে। আবদুর রাজ্জাকের সঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও হান্নান সরকার যুক্ত হয়েছিলেন। সম্প্রতি হান্নান পদ ছেড়ে কোচিংয়ে মনোযোগ দিয়েছেন।
কিন্তু এ তিন বছরে পাকিস্তান বাংলাদেশের কাছে নিজেদের মাঠে টেস্টে ধবলধোলাই, টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হার। আয়ারল্যান্ড সফরে ওয়ানডে হার এবং আফগানিস্তানের কাছে ওয়ানডে বিশ্বকাপে হেরেছেন বাবর-রিজওয়ানরা। খুবই স্পষ্ট, বেশ খারাপ সময় পার করছে পাকিস্তান ক্রিকেট দল। দেশটির পুরো ক্রিকেট কাঠামোতে আমূল পরিবর্তনের দাবি তুলেছেন সাবেকরা।

থ্রিলার মুভির গল্পও যেন হার মানতে বাধ্য। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এখানে আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচের কথা বলা হচ্ছে। কানসাস সিটিতে বাংলাদেশ সময় আজ সকালে যে ম্যাচটি হয়েছে, সেটাকে বর্ণনা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক। একই সঙ্গে ম্যাচটিকে ঘিরে যে ‘ষড়যন্ত্র-তত্ত্ব’ ভেসে বেড়াচ্ছে
৭ মিনিট আগে
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ প্রায় গেলেও তখন হয় শুধু সাদা-বলের ক্রিকেট। টেস্ট মাঠে গড়ায় না বললেই চলে। অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর সেই হারারেতে বাংলাদেশ খেলছে টেস্ট। শুরুতে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়লেও নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা ঘুরে দাঁড়িয়েছেন।
১ ঘণ্টা আগে
জিকো ব্রাজিলের একজন কিংবদন্তি ফুটবলার। তবে শুধু নিজের দেশেই নয়, জাপানের ফুটবলেও তাঁর অবদান এতটাই বেশি যে, দেশটির ফুটবল ইতিহাসেও তিনি এক বিশেষ অধ্যায়ের নাম। তাই বিশ্বকাপে ব্রাজিল ও জাপানের মুখোমুখি লড়াইয়ের আগে নিজের অবস্থান নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন সাবেক এই তারকা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপের সেরা ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার সামনে শুধু প্রতিপক্ষের চ্যালেঞ্জই নয়, বাড়তি দুশ্চিন্তার নাম হয়ে উঠেছে মায়ামির বৈরী আবহাওয়া। প্রচণ্ড গরমে হতে যাওয়া এই ম্যাচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগে