
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) যখন দরজায় কড়া নাড়ছে, তখন চলছে পাকিস্তান-আফগানিস্তান রাষ্ট্রীয় সংঘাত। তাতে করে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটারদের পিএসএলে অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দুশ্চিন্তা করতে না করেছে।
কোড স্পোর্টস নামে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জানিয়েছে। পিএসএল খেলতে তাঁদের পেশোয়ারে যেতে নিষেধ করা হয়েছে। কারণ, এই শহরটি আফগানিস্তান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের রাজ্য খাইবার পাখতুনখাওয়ার রাজধানী শহর। এখানে পিএসএলের একটি ম্যাচ রয়েছে। একারণেই মূলত অস্ট্রেলিয়ার দুশ্চিন্তা। এমন এক পরিস্থিতিতে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাতে গতকাল পিসিবির এক সূত্র বলেছেন, ‘ভ্রমণ-সংক্রান্ত সব ব্যবস্থা ও পরিকল্পনা সম্পন্ন হয়েছে। ২০২৬ পিএসএলে অস্ট্রেলিয়ার যেসব ক্রিকেটাররা খেলবেন, তারা আগামী সপ্তাহ থেকে আসা শুরু করবে।’
স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেনের মতো অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা খেলবেন এবারের পিএসএলে। তবে পাকিস্তান-আফগানিস্তান রাষ্ট্রীয় সম্পর্কের অবস্থার ওপর নির্ভর করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) হয়তো ওয়ার্নারদের পিএসএলে নাও পাঠাতে পারে। গতকাল কাবুলে এক মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমানবাহিনীর হামলায় ৪০০ জন নিহতের ঘটনায় দুই রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের ক্রিকেটাররা সময়মতো দেশে ফিরতে পারেননি। এমনকি এই যুদ্ধের জেরে শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে গেছে। ইরানের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে পাক-আফগান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
২৬ মার্চ থেকে শুরু হবে ১১তম পিএসএল। টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল। ফাইনাল হবে ৩ মার্চ। এবারের পিএসএলে দল পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। পেশোয়ার জালমিতে সুযোগ পেয়েছেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম। রিশাদ হোসেনকে নিয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজ।

প্রিটোরিয়া থেকে বেনোনি—৫২ কিলোমিটার দূরত্বের দুই শহরে বাংলাদেশের দুই দল হেরেছে বাজেভাবে। প্রিটোরিয়ায় গতকাল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানে হেরেছিল বাংলাদেশ ‘এ’। আজ ৫২ কিলোমিটার দূরে বেনোনিতে ইনিংসে হারল বাংলাদেশ ইমার্জিং দল।
৪৪ মিনিট আগে
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন শীর্ষে ছিলেন জসপ্রীত বুমরা। অবশেষে আড়াই বছরেরও বেশি সময় পর বুমরার রাজত্বের অবসান হয়েছে। সিংহাসন খুইয়েছেন ভারতের তারকা পেসার।
২ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের কাছাকাছিই রয়েছে ভারত। এরই মধ্যে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে অর্ধেকেরও বেশি উইকেট হারিয়েছে। লঙ্কানদের লিডটাও খুব একটা হয়নি। তবে এত কাছে এসেও ভারতের আক্ষেপে পুড়তে হতে পারে দুটি কারণে।
৩ ঘণ্টা আগে
কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
৩ ঘণ্টা আগে