
দ্বিতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ান রহমত শাহ ও ইকরাম আলিখিল। দিনের বাকি সময় নির্বিঘ্নে পার করে দেন দুজন। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই ম্যাচের চিত্র বদলে যায়। শুরুটা করেন ইবাদত হোসেন। এরপর দৃশ্যপটে হাসান মাহমুদ। এই পেসারের দাপুটে বোলিংয়ে এগিয়ে থাকল বাংলাদেশ।
আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নিয়েছে বাংলাদেশ। সফরকারীদের করা ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান অলআউট হয়েছে ১০৬ রানে।
রান তাড়ায় ১৩৯ রানে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান। এরপরও রহমত-ইকরামের ব্যাটে লিডের স্বপ্ন দেখছিল আফগানিস্তান। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই হাসান ও ইবাদত হোসেনের বোলিং তোপে পড়ে গুটিয়ে যায় তারা। শেষ ২১ রানে ৬ উইকেট হারিয়েছে আফগানরা। এর চারটাই নেন হাসান।
দিনের শুরুতেই ৩২ রান করা ইকরামকে ফেরান ইবাদত। ৮৩তম ওভারে ইসমত আলম, কাইস আহমেদ ও জিয়াউর রহমানকে টানা ৩ বলে আউট করে হ্যাটট্রিক করেন হাসান। এরপর ইয়ামিন আহমদজাইকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি।
টেস্টে বাংলাদেশি পেসারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ চারবার ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হাসান। এত দিন এককবাবে এই রেকর্ডটি ছিল শাহাদাত হোসেন রাজিবের দখলে।
ইবাদতের বলে মোহাম্মদ সেলিম লিটন দাসের হাতে ধরা পড়লে অলআউট হয় আফগানিস্তান। অপরপ্রান্তে অপরাজিত থেকে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন রহমত। সেলিম আউট হলে যখন সাজঘরে ফিরছিলেন, তখন তাঁর নামের পাশে শোভা পাচ্ছিল ১০৫ রান। ১০ চার ও ২ ছক্কায় সাজানো রহমতের ইনিংস।
পঞ্চম উইকেটে ইকরামকে নিয়ে ৮০ রান যোগ করেন রহমত। ইনিংসে এটাই আফগানদের সবচেয়ে বড় জুটি। যোগ্য সঙ্গ না পাওয়ায় দলের সংগ্রহ বড় করতে পারেননি রহমত।
৫ উইকেট নেওয়ার পথে ৫৫ রান দেন হাসান। ইবাদতও কম যাননি। হাসানের চেয়ে ১ রান বেশি দিয়ে ৪ উইকেট নেন তিনি। আফগানিস্তানের ইনিংসে গুটিয়ে গেছে এই দুজনের বোলিং তাণ্ডবেই। বাকি উইকেটটা নেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের ব্যাটিংয়ে চাপে পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। তাদের ২১৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। শেষ পর্যন্ত জয় পেলেও তাই প্রতিপক্ষের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। প্রতিপক্ষ যে ভয় পাইয়ে দিয়েছিল, সেটাও স্বীকার করলেন তিনি।
১৭ মিনিট আগে
লিটন দাস ক্যাচ ধরার পরপরই করলেন আবেদন। হাসান মাহমুদ ঘুরে তাকাতেই আম্পায়ার আলাউদ্দিন পালেকের আঙুল তুলে দিলেন। আফগানিস্তানের টেলএন্ডার ব্যাটার ইয়ামিন আহমাদজাই রিভিউ নিয়ে শুধু হাসানের অপেক্ষাই বাড়ালেন। আল্ট্রা এজে স্পাইক ধরা পড়তেই হাসান আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচে সিজদা দিয়েছেন।
৩৯ মিনিট আগে
দিনের প্রথম সেশনে উইকেট পড়ল ৮টি। আফগানিস্তানের ৬টার বিপরীতে বাংলাদেশ হারাল দুটি। বড় লিড নেওয়ায় সেশনটা হয়ে থাকল সফরকারীদের।
২ ঘণ্টা আগে
ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ নারী দল। হারের পর মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের সে কথার প্রতিফলনই যেন ফুটে উঠল সোবহানা মোস্তারির ব্যাটে।
৩ ঘণ্টা আগে