
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জন্য মাঠের লড়াইটা কঠিনই চলছে। সেই লড়াইয়ের মাঝেই আরেকটি অস্বস্তিকর মুহূর্তের মুখোমুখি হন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে তাঁর ডান চোখের পাশে কেটে রক্ত পড়তে দেখা যায়, যদিও ঘটনাটি রেফারি জোয়াও পেদ্রো সিলভা পিনেইরোর নজর এড়িয়ে যায়।
রিপ্লেতে দেখা যায়, মেসির ডান চোখের পাশ বেয়ে রক্ত ঝরছে। চোখের ওই অংশে অস্বস্তি স্পষ্টই বোঝা যাচ্ছিল আর্জেন্টাইন অধিনায়কের আচরণে। খেলা থামার এক ফাঁকে তিনি বারবার পানি দিয়ে চোখ ধুয়ে নেওয়ার চেষ্টা করেন।
পরে দ্বিতীয়ার্ধের হাইড্রেশন বিরতিতে আর্জেন্টিনা দলের চিকিৎসক এসে তাঁর চোখ পরীক্ষা করেন। তখন ডান চোখের চারপাশে ফোলাও দেখা যায়। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আবার মাঠে ফিরে খেলা চালিয়ে যান মেসি।
চোখে কাটা ও রক্তপাত সত্ত্বেও ম্যাচ ছেড়ে যাননি ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। অস্বস্তি নিয়েই কোয়ার্টার ফাইনালের বাকি সময় দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ১০৫ মিনিট শেষে ১–১ সমতায় রয়েছে আর্জেন্টিনা।

হাঁটুৃর চোটে পড়ায় নিয়মিত বোলিং করতে পারছিলেন না পাকিস্তানের নারী ক্রিকেটার আইমান আনওয়ার। ধকল সামলাতে না পেরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন তিনি। সাবেক পাকিস্তানি পেসার এবার নতুন ক্যারিয়ার শুরু করেছেন।
৩ ঘণ্টা আগে
কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। বিশেষ করে, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো দুই ক্লাবের রেষারেষিতে বেশ চাপে আছেন। প্রতিদিনই তিনি খবরের শিরোনাম হচ্ছেন। এবার তাঁকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করল আতলেতিকো মাদ্রিদ।
৪ ঘণ্টা আগে
লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর সম্পর্ক ১১ বছরের। মাঝে বার্টন আলবিয়ন, ওয়াটফোর্ড এবং শেফিল্ড ইউনাইটেডে খেললেও ফিরেছেন লেস্টারেই। এবার বাংলাদেশের অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
৫ ঘণ্টা আগে
প্রিটোরিয়া থেকে বেনোনি—৫২ কিলোমিটার দূরত্বের দুই শহরে বাংলাদেশের দুই দল হেরেছে বাজেভাবে। প্রিটোরিয়ায় গতকাল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানে হেরেছিল বাংলাদেশ ‘এ’। আজ ৫২ কিলোমিটার দূরে বেনোনিতে ইনিংসে হারল বাংলাদেশ ইমার্জিং দল।
৫ ঘণ্টা আগে