
চোট কাটিয়ে মাঠে ফিরেই দুর্দান্ত বোলিং করলেন শরীফুল ইসলাম। ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২১০ রানে আটকে দিতে নায়কের ভূমিকাটা পালন করলেন এই পেসারই। তাতেই একগাদা রেকর্ডের মালিক বনে গেছেন তিনি।
শরীফুলের দুর্দান্ত বোলিংয়েই প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়ার পরও আশা বেঁচে আছে বাংলাদেশের। অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়ার পথে ৪৮ রানে ৭ উইকেট নেন তিনি। এটা অজিদের বিপক্ষে বাংলাদেশের বোলারদের মধ্যে ইনিংসে সেরা বোলিং। আগের রেকর্ডটি ছিল হাসান মাহমুদের দখলে। ডারউইনে আগের টেস্টেই ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার।
টেস্টে বিদেশের মাটিতে এটা বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার। এত দিন রেকর্ডটি ছিল তাইজুলের দখলে। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ রানে ৭ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।
প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে ৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন শরীফুল। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন। এই সংস্করণে গত ১৮ বছর সেটাই ছিল কোনো বাংলাদেশি পেসারের সেরা বোলিং ফিগার।
গত ৩৩ বছরে প্রথম কোনো পেসার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে ৭ উইকেট নিলেন শরীফুল। আগের রেকর্ডটি কার্টলি অ্যামব্রোসের দখলে ছিল। ১৯৯৩ সালে অস্ট্রেলিয়া সফরে ২৫ রানে ৭ উইকেট নিয়েছিলেন এই কিংবদন্তি বোলার।
শুধু তাই নয়, ১৪৩ বছর পর কোনো বাঁহাতি পেসার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেট নিলেন শরীফুল। এর আগে ১৮৮৩ সালে অস্ট্রেলিয়ার সফরে ৪০ রানে ৭ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের রিচার্ড ডিক বারলো। সাবেক ইংলিশ পেসারকে স্মরণ করালেন শরীফুল।

আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
৭ মিনিট আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
৩৭ মিনিট আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
৪৩ মিনিট আগে
২০২৫ সালের এপ্রিলে মাত্র ২৭ বছর বয়সে চিকিৎসকদের পরামর্শে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন পুকোভস্কি। তাঁর আইনজীবীরা ব্রাইটন গ্রামারের বিরুদ্ধে স্টেটমেন্ট অব ক্লেইম দাখিল করেছেন। সেখানে বলা হয়েছে, ২০১৪ সালের ওই ঘটনায় জ্ঞান হারানোর পরও তাঁকে অনুশীলনে ফিরতে দেওয়া হয়েছিল। পুকোভস্কির দাবি, তাঁর ক্যারিয়ারে প
২ ঘণ্টা আগে