
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ছয় বাংলাদেশিকে দলে নেয় তিন ফ্র্যাঞ্চাইজি। তবে দরজায় যখন কড়া নাড়ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ, তখন তো আর পাকিস্তানে বসে থাকার সুযোগ নেই। একে একে দেশে ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা।
মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা, শরীফুল ইসলাম—এই ছয় বাংলাদেশি ক্রিকেটারকে দেখা গেছে এবারের পিএসএলে। যাঁদের মধ্যে একমাত্র তানজিদ হাসান তামিমের পিএসএল কেটেছে বেঞ্চে বসে। কোনো ম্যাচ না খেলেই গত রাতে বাংলাদেশে ফিরেছেন তিনি। তাঁর পাশাপাশি ইমন, মোস্তাফিজ, রিশাদও ফিরেছেন দেশে। বিমানবন্দরে প্রত্যেকে যখন লাগেজ নিয়ে বের হচ্ছিলেন, তখন ইমনের চোখে-মুখে হতাশা ছিল স্পষ্ট। কারণ, চোটে পড়ায় লাহোর কালান্দার্সের হয়ে মাত্র তিন ম্যাচ খেলেই দেশের বিমান ধরতে হয়েছে তাঁকে।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এবারের পিএসএলে দুর্দান্ত খেলেছেন মোস্তাফিজ ও রানা। লাহোর কালান্দার্সের হয়ে ৬ ম্যাচে ৭.১৭ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। বাঁহাতের স্লোয়ার-কাটারে প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন লাহোরের। ১০২ বলের মধ্যে ৩০টি ডট দিয়েছেন তিনি। আর রানা পেশোয়ার জালমির জার্সিতে তিন ম্যাচে পেয়েছেন ৫ উইকেট। বিশেষ করে ৯ এপ্রিল রাতে করাচি কিংসের বিপক্ষে ৪ ওভারে ৭ রানে নিয়েছেন ৩ উইকেট। গতির পাশাপাশি বাউন্সারে ভড়কে দিয়েছেন ব্যাটারদের।
পিএসএলে গতবার নাহিদ রানাকে পেশোয়ার নিলেও টুর্নামেন্টটা তাঁর কেটেছিল বেঞ্চে বসে। এবার তাঁকে নিয়েছে একই ফ্র্যাঞ্চাইজি। পিএসএল অভিষেকে সুযোগটা তিনি দারুণভাগে কাজে লাগিয়েছেন। তাঁর মতো শরীফুলও এবার প্রথমবার খেলেছেন পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে। ৪ ম্যাচে ৮.৩৬ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। আর গতকাল বিকেলে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াইয়ের ম্যাচে মোস্তাফিজকে হারিয়ে দিয়েছেন রানা-শরীফুলরা। ব্যাটারদের ব্যর্থতায় লাহোর কালান্দার্স ৭৬ রানে হেরেছে পেশোয়ার জালমির কাছে।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে পিএসএলে ২১ এপ্রিল পর্যন্ত এনওসি পেয়েছিলেন ইমন। কিন্তু চোটে পড়ায় ৩ ইনিংসে ১৬১.৩৬ স্ট্রাইকরেটে ৭১ রানেই থেমে যায় তাঁর পিএসএল। যার মধ্যে বৃষ্টির বাগড়ায় ১৩ ওভারে নেমে আসা মুলতান সুলতানসের বিপক্ষে ৩ এপ্রিল ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। ২ চার ও ৫ ছক্কা মারেন। সেটাই মূলত লাহোর কালান্দার্সের ২০ রানের জয়ে অবদান রেখেছেন। এই ম্যাচে ফিল্ডিংয়ে সতীর্থ আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়েই টুর্নামেন্ট শেষ হয়ে যায় পিএসএল।
পিএসএল খেলতে রিশাদ, শরীফুল, রানা এবং তামিমকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। অন্যদিকে মোস্তাফিজ অনাপত্তিপত্র পেয়েছেন দুই ভাগে। প্রথমে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন এই পেসার। এরপর ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় ধাপে পিএসএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
| বোলার | দল | ইনিংস | উইকেট | ইকোনমি |
|---|---|---|---|---|
| মোস্তাফিজুর রহমান | লাহোর কালান্দার্স | ৫ | ৬ | ৭.১৭ |
| নাহিদ রানা | পেশোয়ার জালমি | ৩ | ৫ | ৫.২০ |
| শরীফুল ইসলাম | পেশোয়ার জালমি | ৪ | ২ | ৮.৩৬ |
| রিশাদ হোসেন | রাওয়ালপিন্ডিজ | ৪ | ২ | ১১.০৭ |

আম্পায়ারের সঙ্গে ক্রিকেটারদের কথা-কাটাকাটির ঘটনা এখন বেশ নিয়মিত দৃশ্য। আইপিএলের মতো টুর্নামেন্টে এমনটা দেখা যায় হরহামেশাই। আইপিএলে গত রাতে এমন ঘটনায় শাস্তি পেয়েছেন নীতিশ রানা। জরিমানার পাশাপাশি পেয়েছেন ডিমেরিট পয়েন্টও।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ২১ এপ্রিল পর্যন্ত খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। কিন্তু চোটে পড়ায় তাঁর টুর্নামেন্ট শেষ হয়ে গেল আগেভাগেই। এবার বাংলাদেশের তরুণ ক্রিকেটারের পরিবর্তে লঙ্কান ক্রিকেটারকে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে এবার রীতিমতো উড়ছে রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশী-যশস্বী জয়সওয়ালের বিস্ফোরক ব্যাটিংয়ে রাজস্থানের কাছে পাত্তাই পাচ্ছে না কোনো দল। তবে এবার মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বিতর্কিত এক ঘটনা ঘটিয়েছেন রাজস্থানের ম্যানেজার রোমি ভিন্দার। এই ব্যাপারে মুখ খুলেছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললি
৩ ঘণ্টা আগে
ছয় বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে চার ক্রিকেটার গত রাতে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন। তবে নাহিদ রানা-শরীফুল ইসলাম এখনো পাকিস্তানেই আছেন। সেখানে তাঁরা এক দিন বেশি থাকার অনুমতি পেয়েছেন।
৪ ঘণ্টা আগে