
লিওনেল মেসির ক্যাবিনেটে কত ট্রফি রয়েছে, সেটা হয়তো তিনি নিজে কখনো গুণে শেষ করতে পারবেন না। ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও অনেক শিরোপা তো তিনি জিতেছেনই। ব্যক্তিগত পুরস্কারও একেবারে কম পাননি। যে বার্সেলোনায় এত কীর্তি গড়েছেন তিনি, সেই বার্সাতেই এখন কাঁপাচ্ছেন লামিনে ইয়ামাল।
জাদুকরী ফুটবলে মুগ্ধ করে চলেছেন লামিনে ইয়ামাল। প্রতিপক্ষকে বোকা বানিয়ে গোলের পাশাপাশি করছেন একের পর এক অ্যাসিস্ট। পুরস্কারের ভাণ্ডারেও সমৃদ্ধ করছেন তাঁর ক্যাবিনেট। ২০২৫ সালে লরিয়াস ব্রেকথ্রু অব দ্য ইয়ার পুরস্কার, কেপা ট্রফির পর এবার তিনি লরিয়াসের বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি।
মাদ্রিদে গতকাল সন্ধ্যায় লরিয়াসের ২০২৬ সালের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার ইয়ামাল গ্রহণ করেছেন ব্রাজিল কিংবদন্তি কাফুর কাছ থেকে। পুরস্কারের রাতে ইয়ামাল স্মরণ করেছেন মেসিকে। স্প্যানিশ তরুণ ফুটবলার বলেন, ‘যখন আপনি বুঝতে পারেন যে একজন ক্রীড়াবিদ শুধু তাঁর নিজের খেলাতেই নয়, অন্য সব ক্ষেত্রেও কিংবদন্তি। তখনই বোঝা যায়, তিনি সেরাদের সেরা। লিওনেল মেসি তার উজ্জ্বল উদাহরণ। তিনি ইতিহাসের সেরা ফুটবলার এবং সেরা ক্রীড়াবিদও। আমার কাছে তিনি শুধু আরেকজন আইডল নন। তিনি যা কিছু করেছেন, তার জন্য সবাই তাকে সম্মান করে। আমি আশা করি, আমি তার পথ অনুসরণ করতে পারব।’
একের পর এক পুরস্কার জয়ে গর্ব অনুভব করছেন ইয়ামাল। ২০২৬ লরিয়াসের তরুণ ফুটবলারের পুরস্কার গ্রহণের রাতে মা-বাবাসহ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, ‘প্রথমবারের মতো সেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য গর্বের বিষয়। মা, বাবা, আমার দল, একাডেমিসহ সেসব কিংবদন্তিদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে ভোট দিয়েছেন।’
বার্সেলোনার হয়ে ২০২৫ ও ২০২৬ সালে টানা দুইবার স্প্যানিশ সুপারকাপের শিরোপা জিতেছেন ইয়ামাল। তবে এবার চ্যাম্পিয়নস লিগ জিততে না পারায় ট্রেবল জেতা হচ্ছে না। তাঁর দল এবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। আর ৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লা লিগায় এক হাত দিয়ে রেখেছে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ ৩১ ম্যাচে পেয়েছে ৭০ পয়েন্ট। এবারের লা লিগায় ২৭ ম্যাচে ১৫ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১২ গোলে।

বোলারদের কাছে রীতিমতো আতঙ্ক ছিলেন ক্রিস গেইল। চার-ছক্কা মেরে প্রতিপক্ষ দলকে ছন্নছাড়া করে দিতেন চোখের পলকেই। আইপিএল, বিপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ছিল তাঁর পদচারণা। ইউনিভার্স বস নামে পরিচিত এই ক্যারিবীয় কিংবদন্তি এবার নিজেই একটি দল কিনেছেন।
১ ঘণ্টা আগে
বয়স মাত্র ২২ বছর। এই অল্প বয়সে টেনিস কোর্টে যেভাবে রাজত্ব করে চলেছেন কার্লোস আলকারাজ, তা রীতিমতো বিস্ময়কর। এবার তিনি জিতেছেন লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। এই পুরস্কার জয়ের স্বপ্ন স্প্যানিশ টেনিস তারকা দেখেছিলেন তিন বছর আগেই।
২ ঘণ্টা আগে
২০০২ সালে জার্মানিকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটির ইতিহাসে সেটাই সবশেষ কোনো বিশ্বকাপ। তবে গত ২০ বছরে হেক্সা পূর্ণ করতে পারেনি সেলেসাওরা। এবার তাদের চ্যাম্পিয়ন হওয়ার উপযুক্ত সময় মনে করছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু।
২ ঘণ্টা আগে
সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস—এবারের আইপিএলে দুই দলেরই পয়েন্ট ৬। তবে নেট রানরেটের কারণে হায়দরাবাদ পয়েন্ট টেবিলের চারে। পাঁচে অবস্থান করছে হায়দরাবাদ। আজ দুই দলের যেকোনো এক দল জিতলেই সেরা চারে অবস্থান পোক্ত করবে। বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে দিল্লি-হায়দ
৩ ঘণ্টা আগে