
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে খুশির খবর পেল ভারত। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন দলের পেস আক্রমণের মূল ভরসা যশপ্রীত বুমরা। লঙ্কানদের বিপক্ষে পুরো সিরিজেই তাঁকে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে চোট পেয়েছিলেন বুমরা। সেই চোটের কারণেই লর্ডসে হওয়া তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি। এ জন্য ফিট হওয়া শর্তে শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়েছিল বুমরাকে। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সের (সিওই) নির্ধারিত ফিটনেস পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘যশপ্রীত বুমরা চোট থেকে পুরোপুরি সেরে উঠেছে। সে সেন্টার অব এক্সেলেন্স নির্ধারিত সব ফিটনেস পরীক্ষা সফলভাবে উতরে গেছে। আশা করছি, সে দুটি টেস্টেই খেলতে পারবে, কারণ দলের পরিকল্পনায় সে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।’
গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৫ আগস্ট। ২৩ আগস্ট কলম্বোতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলতে নামবে তারা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চলতি চক্রে ফাইনালের দৌড়ে টিকে থাকতে ভারতের সামনে কঠিন সমীকরণ অপেক্ষা করছে। বাকি থাকা নয় টেস্টের মধ্যে অন্তত সাতটিতে জিততে হবে। এমন সমীকরণে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে সিরিজ হারানোর বিকল্প নেই ভারতের জন্য। আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের মাঠে টেস্ট সিরিজ খেলবে এশিয়ার দলটি।
বুমরাহ ফিরলেও চোটের ধাক্কা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ভারত। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন হর্শিত রানা। কোয়াড্রিসেপসের চোটের কারণে আসন্ন সিরিজে নেই নিতিশ কুমার রেড্ডি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে পিঠে স্ট্রেস রিঅ্যাকশনের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন আকাশ দীপ।

২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত উত্তর আমেরিকার মাটিতে সবশেষ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন মেসি। তাই অবসর নিয়ে আলোচনা না করে দশ নম্বর জার্সিধারীকে খেলা উপভোগ করতে দেওয়ার পরামর্শ দিলেন তাপিয়া।
৫ মিনিট আগে
শুরুতে উইকেট হারানোর পরও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশ স্কোরবোর্ডে তুলেছে ৩৫৫ রান। বাংলাদেশের বোলারদের হতাশাজনক পারফরম্যান্সের দিনে উজ্জ্বল কেবল হাসান মাহমুদ। স্বাগতিকদের ১০ উইকেটের চারটিই নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার।
১৮ মিনিট আগে
ডারউইনে গতকাল শুরু হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা ছিল বাংলাদেশেরই। কিন্তু আজ দ্বিতীয় দিনে চিত্রটা উল্টো। বাংলাদেশের ওপর যেমন ছড়িয়ে ঘুরিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দুশ্চিন্তাও বেড়েছে ফিল সিমন্সের দলের।
১ ঘণ্টা আগে
ফিফার বিতর্কিত প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্জেন্টিনা। একই সঙ্গে পরিকল্পনা প্রণয়নের সময় হওয়া ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে তারা।
২ ঘণ্টা আগে