Ajker Patrika

বিপিএল চ্যাম্পিয়ন হান্নান প্রধান কোচ নাকি সহকারী কোচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিপিএল চ্যাম্পিয়ন হান্নান প্রধান কোচ নাকি সহকারী কোচ
বিসিবির ‘ডি থ্রি ট্রফিতে’ সেভেন রিংস সিমেন্টের কোচের দায়িত্বে হান্নান সরকার। ছবি: সংগৃহীত

কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!

আজ ড্রাফটের মাধ্যমে ছয় ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছে প্রধান কোচ ও সহকারী কোচ। যার মধ্যে সেভেন রিংস সিমেন্টের প্রধান কোচ তালহা জুবায়ের এবং হান্নান এই ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ। কিন্তু আসলে কি ব্যাপারটা এরকম! আজকের পত্রিকাকে ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই কোচ বলেন, ‘সহকারী কোচ কে বললেন এটা? আমি মাঠে ছিলাম বলে ড্রাফট দেখিনি। যেটা হয়েছে, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি তিন কোচ নিয়েছে। এখন ফ্র্যাঞ্চাইজি যাকে খুশি প্রধান কোচ করতে পারবে।’

সেভেন রিংস সিমেন্টও আনুষ্ঠানিকভাবে তালহাকে প্রধান কোচ বা হান্নানকে সহকারী কোচ ঘোষণা করেনি। আসলে যখন ড্রাফটে প্রথমে যাঁর নাম বলা হয়েছে, তাঁকে প্রধান কোচ বিবেচনা করেছেন অনেকেই। আর বাকিদের সহকারী কোচ হিসেবে ধরে নিয়েছেন। হান্নান এ ব্যাপারটি আরও একটু স্পষ্ট করে বলেন, ‘দেখুন এখানে তিন কোচ। একজন প্রধান কোচ। দুজন সহকারী কোচ। ওখানে কোথাও লেখা নেই যে প্রথম ডাকেই প্রধান কোচ নিতে হবে।’

বিসিবির ‘ডি থ্রি ট্রফি’ টুর্নামেন্টে ছয় দল টি-টোয়েন্টি, লিস্ট ‘এ’, প্রথম শ্রেণির ক্রিকেট—তিন সংস্করণেই খেলবে। যার মধ্যে ডিসেম্বরে হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেট, মে মাসে ৫০ ওভারের ক্রিকেট খেলবে দলগুলো। প্রত্যেক ঘরোয়া মৌসুমে তিন সংস্করণে ৪২ ম্যাচ খেলবে দলগুলো।

এদিকে হান্নান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ। বিসিবির ‘ডি থ্রি ট্রফি’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানালেন আগামী কয়েক মাসে তাঁর কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিটার সময় ফ্রি থাকব ডিসেম্বরে। তারপরে আমার ওই যে আফগানিস্তান আসবে তো ফেব্রুয়ারি শেষে। জানুয়ারিতে স্বাভাবিকভাবেই আমার ক্যাম্প থাকবে। তারপরে আমার মে মাসে যখন আবার ওয়ানডে করার পরিকল্পনা চলছে। আমাদের মে মাসে পাকিস্তানে অ্যাওয়ে সিরিজ আছে। জুনে আবার ইংল্যান্ড সফর।’

ড্রাফটের মাধ্যমে আজ প্রধান কোচ, সহকারী কোচ ও ফিজিওথেরাপিস্ট বেছে নিয়েছে ছয় দল।মোহাম্মদ সালাহ উদ্দীনকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে ফরচুন। সেভেন রিংস সিমেন্টের প্রধান কোচের দায়িত্বে থাকছেন তালহা জুবায়ের। রাজ্জাককে প্রধান কোচ নির্বাচন করেছে ওয়ালটন।

এইস ব্লুস্টারের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। একমি রাজিন সালেহকে প্রধান কোচ হিসেবে বেছে নিয়েছে। সিটিজেন্স ব্যাংকের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। এইস ব্লুস্টারে সোহেলের সহকারী কোচের দায়িত্বে থাকছেন সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিকুর রহমান মজুমদার। সহকারী কোচ হিসেবে তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্সকে বেছে নিয়েছে একমি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত