
মিরপুরে বৃষ্টির বাগড়ায় বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিরিজের দলেই রয়েছে একাধিক পরিবর্তন।
লিটন দাসকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। ওয়ানডে-টেস্টে নিয়মিত মুখ নাহিদ রানা ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দলে। তাঁর সঙ্গে ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়েছেন রানা, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন। এই টেস্ট দিয়েই প্রথমবারের মতো ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলতে যাচ্ছেন হৃদয়। আর পেসার রবিউল হকের অভিষেক হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে।
অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে বদলে গেল টি-টোয়েন্টি দলের সহঅধিনায়ক। এখন থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহঅধিনায়কত্ব করবেন হৃদয়। পেস বোলিং আক্রমণে রানা, মোস্তাফিজ, তাসকিনের সঙ্গে থাকছেন আব্দুল গাফফার সাকলাইন, শরীফুল ইসলাম। টপ অর্ডারে দুই বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের সঙ্গে থাকছেন অধিনায়ক লিটন। এই দলে উইকেটরক্ষক ব্যাটার মূলত দুজন। লিটনের সঙ্গে থাকছেন নুরুল হাসান সোহান। আছেন তিন স্পিনার শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।
মিরপুরে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ওয়ানডেতে ৪২ ওভারে ৮ উইকেটে করেছে ১৮৭ রান। ১৪ জুন একই মাঠে হবে তৃতীয় ওয়ানডে। এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। ১৭, ১৯ ও ২১ জুন সিরিজের তিন টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া সিরিজ শেষে বাংলাদেশ দল উড়াল দেবে জিম্বাবুয়েতে। হারারেতে একমাত্র টেস্ট শুরু হবে ২৮ জুন। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল। ব্যাটিং লাইনআপে শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাসের মতো অভিজ্ঞদের সঙ্গে থাকছেন অমিত হাসান, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়রা। স্পিন আক্রমণে থাকছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। পেস আক্রমণে নবাগত রবিউলের সঙ্গে থাকছেন সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও হাসান মাহমুদ। খালেদ সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দল
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহঅধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে হুলিয়ান আলভারেসকে দলে ভেড়াতে শেষ মুহূর্তের চেষ্টা চালাচ্ছে আর্সেনাল। ইংল্যান্ডে যেতে অনাগ্রহী আতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে রাজি করাতে তাঁর প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে লন্ডনের ক্লাবটি।
১৮ মিনিট আগে
লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর দীর্ঘদিনের সম্পর্ক এবার শেষ হতে যাচ্ছে। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে পাকাপাকিভাবে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। দলবদলের শেষ দিনে তাঁর শেফিল্ডে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা জানিয়েছে লেস্টারশায়ার লাইভ।
৩২ মিনিট আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হাতছাড়া হওয়ার পর পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসনকে টেস্ট দলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৪০ মিনিট আগে
ইউএস ওপেনে বড় অঘটনের শিকার হলেন নোভাক জোকোভিচ। শারীরিক অসুস্থতা, বমি ও তীব্র ব্যথার সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা।
২ ঘণ্টা আগে