
ব্রাজিল ফুটবল ফেডারেশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ? আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ দেখা গেছে। যদিও তিন কোচ মিলে মোট ২৫ দিন ব্রাজিলের দায়িত্বে থেকে সামলেছেন মোটে ৭ ম্যাচ। এ ক্ষেত্রে আনচেলত্তি ‘প্রথম’ বিদেশি কোচ যিনি পূর্ণ মেয়াদে ব্রাজিল দলের কোচ হচ্ছেন।
ব্রাজিলের বিদেশি কোচের সংক্ষিপ্ত তালিকায় আছেন একজন আর্জেন্টাইন—ফিলপো নুনেজ। ব্রাজিল জাতীয় দলে সবশেষ বিদেশি কোচ নুনেজই, সেটিও সেই ১৯৬৫ সালে। গত ৬০ বছরে ব্রাজিল ফুটবলে যা ঘটেনি, আজ সেটিই ঘটেছে। আনুষ্ঠানিকভাবে দলের কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে একজন বিদেশি কোচের নাম, তিনি আরও কেউ নন—কার্লো আনচেলত্তি, ক্লাব ফুটবলের সবচেয়ে সফল কোচের একজন। যাঁর হাত ধরে চ্যাম্পিয়নস লিগ অনেকটা নিজস্ব ‘সম্পত্তি’ বানিয়ে ফেলেছিল রিয়াল মাদ্রিদ!
আরও ঘুরিয়ে বললে, ব্রাজিলের ১১০ বছরের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো পূর্ণকালীন বিদেশি কোচ হচ্ছেন আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন তিনি।
ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছে সেই ২০০২ সালে। ২০২২ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল পেরোতে পারেনি ব্রাজিলিয়ানরা। তিতে কোচের পদ ছাড়ার পর থেকেই পূর্ণ মেয়াদে ভালো কোচ পাচ্ছে না ব্রাজিল। অন্তর্বর্তীকালীন হিসেবে র্যামন মেনেজেস ও ফার্নান্দো দিনিজ ব্যর্থ হয়েছেন। দরিভাল জুনিয়র গত মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর ছাঁটাই হলে আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়াটা যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। ২০২৩ সাল থেকেই যে আনচেলত্তিকে রাজি করানোর কাজটা চালিয়ে যাচ্ছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। সিবিএফ সভাপতি খুব করে চেয়েছিলেন আনচেলত্তিকে। তাঁর চাওয়া পূরণ হয়েছে। এখন ব্রাজিলিয়ানদের মুখে হাসি ফেরানোর বড় দায়িত্ব আনচেলত্তির—যেটি তিনি দারুণভাবে করেছেন রিয়ালে।

তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। আজ্জুরিরা যখন টানা ব্যর্থতায় নিমজ্জিত, তখন একের পর এক ….হিড়িক লেগেছে ইতালি দলে। এবার চাকরি ছাড়লেন দলটির প্রধান কোচ জেনারো গাত্তুসো। এক বার্তায় এই কোচ নিজেই বিষয়টি নিশ্চিত করেছে।
৩৬ মিনিট আগে
ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২০২১ সালের ইউরো থেকে ফরাসিদের বিদায়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। যার পেছনে ছিল বর্ণবাদী আক্রমণের তিক্ত অভিজ্ঞতা।
২ ঘণ্টা আগে
মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যুবরাজ সিংয়ের বাবা এবং ভারতের সাবেক ক্রিকেটার জোগরাজ সিং। এ ঘটনায় এবার ধোনি এবং কপিলের কাছে ক্ষমা চাইলেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যুবরাজ।
৩ ঘণ্টা আগে
পাকিস্তান ক্রিকেটে একটু অন্যরকম ঘটনা ঘটলেই হলো। কামরান আকমল তো আর চুপ করে বসে থাকার পাত্র নন। সেই ব্যাপার নিয়ে রীতিমতো তোলপাড় করে ফেলেন তিনি। এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃষ্টির বাগড়ায় একটা ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কাঠগড়ায় তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।
৩ ঘণ্টা আগে