
২০২৫-২৬ মৌসুমের লিগ ওয়ানের শিরোপায় এক হাত প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) আগেই দিয়ে রেখেছিল। গত রাতে লেঁসের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন—এমন সমীকরণ ছিল পিএসজির। কিন্তু লুইস এনরিকের দল জিতেই লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে।
বোলার্ট দেলেলিস স্টেডিয়ামে গত রাতে লেঁসকে ২-০ গোলে হারিয়ে লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। তাতে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে প্যারিসিয়ানরা। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা লেঁসের পয়েন্ট ৬৭। প্রত্যেকেই এই টুর্নামেন্টে ৩৪টি করে ম্যাচ খেলবে। যদি লেঁস নিজেদের শেষ ম্যাচ জেতে আর পিএসজি হারে, তবু পিএসজিকে টপকে যেতে পারছে না লেঁস। গত রাতের জয়ে ২০২১-২২ মৌসুম থেকে শুরু করে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত টানা পাঁচবার লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি।
লেঁস-পিএসজি ম্যাচে গত রাতে প্রথম গোল আসে ২৯ মিনিটে। উসমান দেম্বেলের অ্যাসিস্টে গোল করেন খাবিচা কাভারেস্কেলিয়া। জয় যখন একরকম নিশ্চিত, তখন ব্যবধান আরও একটু বাড়িয়ে নেয় পিএসজি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোল করেন ইব্রাহিম এমবায়ে। তাঁকে গোল করতে সহায়তা করেন দেজির দুয়ে।
ফ্রেঞ্চ সুপার কাপ ও লিগজয়ী পিএসজির ২০২৫-২৬ মৌসুমে ‘ট্রেবল’ জয়ের সুযোগও রয়েছে। বুদাপেস্টে ৩০ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি। এবার আর্সেনালকে হারালে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হবে পিএসজি। সবশেষ ২০২৪-২৫ মৌসুমের ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট পিএসজি জিতেছিল ৫-০ গোলে ইন্টার মিলানকে হারিয়ে। আর আর্সেনাল জিতলে এটা তাদের জন্য প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা হবে। ২০০৫-০৬ মৌসুমে বার্সেলোনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল গানার্সদের।
দেম্বেলের লক্ষ্য এবার ট্রেবল জয়ে। গত রাতে লেঁসের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর পিএসজি ফরোয়ার্ড বলেন, ‘৩০ মে ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটাই আমাদের মূল লক্ষ্য।’ লিগ ওয়ানে ১৪ বার চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটা আরও একটু বর্ধিত করল পিএসজি। দুইয়ে থাকা সেঁত-এতিয়েন লিগ ওয়ান জিতেছে ১০ বার।

বড় বড় শক্তির আড়ালে থেকেও ফুটবলে যারা নীরবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে যায়, তাদের মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। ২০২৬ বিশ্বকাপে ইউরোপের এই প্রতিনিধিরা হাজির হবে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার রেকর্ড নিয়ে। বিশ্বমঞ্চে এমন ধারাবাহিকতা ইউরোপের জার্মানি, স্পেন বা ফ্রান্সের মতো গুটিকয়েক জায়ান্টের মধ্যে
১৪ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই। ‘দ্য গ্রেটেস্ট শো আর্থের’ মধ্যে টিকিটের উচ্চমূল্য নিয়ে চলছে সমালোচনা। এ ছাড়া যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে দর্শকদের ভ্রমণ, থাকা-খাওয়া মিলিয়ে খরচ হবে কয়েক লাখ টাকা। তবে এবার ফুটবলপ্রেমীদের সুখবর দিল যুক্তরাষ্ট্র।
৪৪ মিনিট আগে
পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পেয়েছেন শহীদ আফ্রিদি। দেশের ক্রিকেটে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অলরাউন্ডারকে। তবে তিনি মনে করেন, এই পুরস্কারের অংশীদার পুরো পাকিস্তান।
১ ঘণ্টা আগে
পয়েন্ট টেবিলের শীর্ষস্থান এক সময় পাঞ্জাব কিংসেরই ছিল। প্রথম ৭ ম্যাচের মধ্যে জিতেছিল ৬টিতেই। হেরেছিল কেবল একটিতেই। কিন্তু প্রথম ৭ ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া পাঞ্জাব জিততেই ভুলে গেছে। টানা চার ম্যাচ হেরেছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। আজ তারা মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। যে মুম্বাই আইপিএলের প্লে-অফের
২ ঘণ্টা আগে