
বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বোলিংয়ের সঙ্গে রয়েছে বাউন্সার। ২২ বছর বয়সী বাংলাদেশের এই পেসারকে মোকাবিলা করতে রীতিমতো হাঁপিয়ে ওঠেন ব্যাটাররা।
বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ সিরিজ পরশু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে। বাংলাদেশের অন্যান্য সিরিজ বা টুর্নামেন্টের মতো জিম্বাবুয়ে সিরিজের আগেও নাহিদ রানাকে নিয়ে চলছে আলাপ-আলোচনা। সিরিজ শুরুর আগেই বাংলাদেশের এই পেসারের উদ্দেশ্যে হুংকার ছাড়ল জিম্বাবুয়ে। সিলেটে আজ জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা শন উইলিয়ামস বলেন, ‘নাহিদ রানাকে খেলতে আমরা প্রস্তুত। আমাদের যে বোলিং মেশিন আছে, সেটা মানুষের চেয়েও বেশি গতিতে বোলিং করতে পারে। এটা দারুণ ব্যাপার হবে।’
জিম্বাবুয়ে সিরিজে নাহিদ রানার সঙ্গে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিবরা। যাঁদের মধ্যে তানজিম সাকিবের টেস্টে এখনো অভিষেক হয়নি। তবে সুযোগ পেলে গতির সঙ্গে নিখুঁত লাইন লেংথে ব্যাটারদের কতটা কাবু করতে পারেন, সেটা আগেই তিনি দেখিয়েছেন। এছাড়া ২০২৪ সাল থেকেই বাংলাদেশের পেসাররা টেস্টে আলো ছড়াচ্ছেন। হাসান গত বছর ৯ টেস্টে নিয়েছেন ৩০ উইকেট। পাকিস্তান, ভারতের মতো দলের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে।
নাহিদ রানারও টেস্টে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে। জ্যামাইকায় গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে টেস্টে তিনি এই কীর্তি গড়েছেন, সেই টেস্ট বাংলাদেশ জেতে ১০১ রানে। বাংলাদেশের পেসারদের প্রশংসা করে উইলিয়ামস বলেন, ‘তারা দুর্দান্ত। বছরের পর বছর ধরে তাদের দেখছি আমি। কয়েকজন পেসারের মধ্য থেকে দল তৈরি করে তারা। এমনটা আসলেই অসাধারণ। অনেকেই জোরে বোলিং করতে পারে।’
পেস বোলিং আক্রমণে দুই অভিজ্ঞ ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভার সঙ্গে থাকছেন ভিক্টর নুয়াচি, ট্রেভর গুয়ান্দুরা। মুজারাবানি, এনগারাভা আন্তর্জাতিক ক্রিকেটে ১০০-এর বেশি ম্যাচ খেললেও নুয়াচি, গুয়ান্দু জিম্বাবুয়ের জার্সিতে খেলেছেন ২১ ও ২৩ ম্যাচ। নিজেদের পেস বোলিং আক্রমণ নিয়ে কথা বলতে গিয়ে উইলিয়ামস বলেন, ‘আমাদেরও কিছু তরুণ পেসার আছে। তাদের স্কিলও ভালো।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে এখন পর্যন্ত টেস্টে মুখোমুখি হয়েছে ১৮ ম্যাচে। বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। ৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি তিন টেস্ট পরিত্যক্ত। সবশেষ তারা টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে হারারেতে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
আরও পড়ুন:

২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হতে এখনো বাকি দেড় মাস। গতকাল থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে। এখন পর্যন্ত দুই বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন এবারের এলপিএলে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ খেলবেন একই দলে।
৩ মিনিট আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ আইপিএল। লিগ পর্বের আর মাত্র তিন ম্যাচ বাকি। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় লক্ষ্ণৌর মাঠে শুরু হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-পাঞ্জাব কিংস ম্যাচ। প্রথম সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দীর্ঘদিন পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল পাঞ্জাব। তবে টানা ৬ ম্যাচ হেরে বেকায়দায় পড়ে পাঞ্জাব। ১৩ পয়েন্ট নিয়ে এখন দল
৩১ মিনিট আগে
২০২৫ সালে প্রথমবার আয়োজিত মেয়েদের ইমার্জিং নেশনস ট্রফিতে ছিল না বাংলাদেশ। সেবার ৮ সহযোগী সদস্য দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে বাংলাদেশকে যুক্ত করার কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১ ঘণ্টা আগে
বিরাট কোহলি জয়ের জন্য কতটা ক্ষুধার্ত, সেটা তাঁকে মাঠে দেখলেই বোঝা যায়। প্রত্যেক মুহূর্ত তিনি উপভোগ করেন। খুশির হোক বা দুঃখের, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান ভারতীয় তারকা ব্যাটার। অনেক সময় তাঁকে নিয়ে হয় সমালোচনাও। গত রাতে এমনই এক ঘটনার কারণে তোপের মুখে পড়েছেন কোহলি। ইরফান পাঠানের মতে সেটা চাইলেই এড়ানো য
২ ঘণ্টা আগে