গতিঝড়ের পাশাপাশি বাউন্সার—ব্যাটারদের ভড়কে দিতে এর চেয়ে মোক্ষম অস্ত্র আর কী হতে পার! মাত্র তিন ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে নাহিদ রানাও এভাবে উইকেট তুলে নিচ্ছেন নিয়মিত। স্বাভাবিকভাবে তাই ব্রেট লি, ডেল স্টেইন, শোয়েব আকতারদের মতো এক্সপ্রেস ফাস্ট বোলারদের সঙ্গে তুলনা চলে আসে নাহিদের।
পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে কদিন আগে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই সিরিজ জয়ের অন্যতম নায়ক নাহিদ নিয়েছেন ৬ উইকেট। যেখানে শেষ টেস্টের চতুর্থ ইনিংসে শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল, আবরার আহমেদ—এই চার ব্যাটারের উইকেট নিয়েছেন নাহিদ। স্লিপ এবং উইকেটরক্ষকের ফাঁদে ফেলে উইকেটগুলো পেয়েছেন নাহিদ। যেখানে টেস্টে পেসাররা বেশির ভাগ ক্ষেত্রেই এভাবে উইকেট পেয়ে থাকেন। তবু নাহিদ চান না কারও সঙ্গে নিজেকে তুলনা করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে আজ সকালে প্রচারিত ভিডিওতে নাহিদ বলেছেন, ‘কারও মতো নই। আমি নাহিদ রানা। নাহিদ রানাই হতে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ ৩৯০ উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। নিখুঁত লাইন-লেংথে ব্যাটারদের ফাঁদে ফেলতেন। বাংলাদেশের অনেক জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পরবর্তীতে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের মতো পেসাররা আলো ছড়াচ্ছেন। বাংলাদেশের পেসারদের নিয়ে নাহিদ বলেছেন, ‘সত্যি বলতে, সেভাবে কাউকে অনুসরণ করি না। তবে বাংলাদেশের সব পেসারকে আমার ভালো লাগে। কারণ তাঁদের খেলা টিভিতে দেখে বড় হয়েছি।’
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে গতির ঝড় তুলেই মূলত নজর কেড়েছেন নাহিদ। তাঁর গতির সামনে পাকিস্তানি ব্যাটারদের রীতিমতো নাভিশ্বাস উঠে গেছে। সামাজিক মাধ্যমে তাঁর ১৫২ কিলোমিটার গতিতে করা বোলিংয়ের কথা ভাইরাল হয়েছে এই টেস্ট সিরিজেই। নাহিদ বলেন, ‘১৫২ বা তার চেয়ে জোরে বোলিং করতে হবে—এমনটা কখনোই চিন্তা করিনি। দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে, সেভাবেই বোলিং করেছি।’

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
১২ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
২৭ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১ ঘণ্টা আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে