
ফিফটি করে নিউজিল্যান্ডকে হারানোর কারিগর ম্যাচসেরার পুরস্কার জেতা তাওহীদ হৃদয়। এদিন ব্যাটিংয়ে কম যাননি শামীম পাটোয়ারি। ১৩ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। এই বিস্ফোরক ইনিংস ছাপিয়ে নো লুক শটের কারণে আলাদাভাবে আলোচনায় এই ফিনিশার। তাঁর এই শটের প্রশংসা করেছেন সতীর্থ হৃদয়।
১৮৩ রান তাড়া করতে নামা বাংলাদেশের ইনিংসের ১৬ তম ওভারের ঘটনা। নাথান স্মিথের করা সে ওভারের তৃতীয় বলটা জায়গায় দাঁড়িয়ে না তাকিয়ে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠান শামীম। নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থের ওই শট মুগ্ধ চোখে দেখেছেন দেখেছেন হৃদয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শামীমের ওই শট প্রসঙ্গে জানতে চাওয়া হলে এই ব্যাটারের সাবলীল উত্তর—এই শটটা বাংলাদেশের ক্রিকেটাররা খুব কমই মারতে পারে।
হৃদয় বলেন, ‘আমি ওর ব্যাটিং অনেক উপভোগ করি সত্য কথা বলতে। কারণ এমন এমন শটস ও খেলে যেটা আমাদের খুব কম ব্যাটারই আছে যে ও রকম শটস মারতে পারে। ছয় নম্বরে এ রকম খেলোয়াড়ই দরকার, যে সবদিকেই যেকোনো সময় মেরে দিতে পারবে। বোলাররাও অনেক চাপে থাকে এ রকম শটস খেললে। যেমন যে ছয়টা মেরেছে, আপনি যদি খেয়াল করে দেখেন এ রকম ছয় আমরা খুব কমই মারতে পারি।’
শামীমের পাশাপাশি পারভেজ হোসেন ইমনের ব্যাটিংয়েও মুগ্ধ হৃদয়, ‘নাম্বার ফাইভ, নাম্বার সিক্স এমন একটা পজিশন, এই পজিশনে আপনি ফিফটি হঠাৎ একদিন-দুইদিন হবে। যেদিন ওই পজিশন থেকে নাম্বার সিক্স থেকে কেউ ফিফটি মারবে, তার মানে বুঝতে হবে আমাদের দলটা অনেকটা ব্যাকফুটে। কারণ দ্রুত ৩-৪টা উইকেট আমাদের যাবে। তো ওই জায়গাটা ইমপ্যাক্টফুল ইনিংসটা যেমন শামীম আজকে যেটা করেছে, আমার কাছে মনে হয় ওই ইনিংসটা একটা ফিফটির থেকে অনেক বড় ইনিংস শামীম এবং ইমন যেটা করেছে। তো এই জিনিসটা আমাদের নিজেদেরও বুঝতে হবে যে ইমপ্যাক্টফুল ইনিংসটা আসলে কতটুকু। অনেক সময় আমরা নিজেরাও চিন্তা করি যে ফিফটি বা সেঞ্চুরি। আমার কাছে মনে হয় যে টি-টোয়েন্টি ফরম্যাটে ১০ রানও ইমপ্যাক্টফুল ইনিংস হতে পারে—যেটা আজকে শামীম আর ইমন দুজন মিলে করেছে। ম্যাচটা জেতানোর জন্য আরও সহজ হয়ে গেছে।’

বিশ্বকাপের আগে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় আছে ফ্রান্স। চোটের কারণে ছিটকে গেছেন তারকা ফরোয়ার্ড। তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এমবাপ্পে ঠিক কবে মাঠে ফিরবেন সে বিষয়ে কিছুই জানায়নি লস ব্লাঙ্কোসরা।
৭ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে উপস্থিত হন তাওহীদ হৃদয়। সাংবাদিকদের সামনে হাজির হতে না পারলেও দুই দফায় নিজের অভিমত প্রকাশ করেন লিটন দাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগে
১৮২ রান করেও বাংলাদেশকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। ১২ বল এবং ৬ উইকেট হাতে রেখে তাদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়েছে স্বাগতিকেরা। হারের পর নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার ডিন ক্লিভারের দাবি—তাদের হাত থেকে ম্যাচটা বের করে নিয়েছে বাংলাদেশের ব্যাটাররা।
২ ঘণ্টা আগে
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চার জাতির টুর্নামেন্ট আয়োজন করছে মালদ্বীপ ফুটবল ফেডারেশন। গত জানুয়ারিতে বাংলাদেশকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়। বাফুফে সেই আমন্ত্রণ গ্রহণ করলেও জাতীয় দল নয়, বরং অনূর্ধ্ব–২৩ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অনূর্ধ্ব–২৩ দলের প্রধান কোচ হিসেবে থাকবেন মারুফুল হক। বর্তমানে অব
৩ ঘণ্টা আগে