আবহাওয়া দপ্তরের মতে, গত ৩০ বছরের মধ্যে সিয়াটলে এটিই ছিল সবচেয়ে উষ্ণ দিন। এদিন আবার মিসরের ‘রাজা’ মোহামেদ সালাহরও ৩৪তম জন্মদিন।স্মরণীয় করে রাখতে দারুণ এক অ্যাসিস্টও করলেন। কিন্তু ৩০ ডিগ্রি সেলসিয়াসে খেলে বিশ্বকাপে ৯২ বছরের দু:খ ঘোচাতে পারল না মিসর। বেলজিয়ামের বিপক্ষে এগিয়ে গিয়েও মাঠ ছাড়ে ১–১ গোলের ড্র। তাই বিশ্বকাপে জয় অধরাই থাকল তাদের।
সিয়াটল স্টেডিয়ামে পুরো প্রথমার্ধ জুড়েই খেলা নিয়ন্ত্রণ করেছেন সালাহ। ম্যাচের ১৯ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডি-বক্সের ঠিক বাইরে সালাহর চমৎকার পাস থেকে বল পান ইমাম আশুর । ডান পায়ের এক বুলেট গতির শটে পরাস্ত করেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়াকে। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় মিসর।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। ৫৩ মিনিটে কেভিন ডি ব্রুইনার এক ফ্রি-কিক গোলপোস্টে লেগে ফিরে আসে। এর ঠিক দুই মিনিট পর ম্যাচের ভাগ্য পুরোপুরি মিসরের পক্ষে চলে যেতে পারত। সালাহর একটি জোরালো হেডার কোর্তোয়া কোনোমতে ফিরিয়ে দিলে রিবাউন্ডে ফাঁকা পোস্ট পান প্রথম গোলের নায়ক আশুর। কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি বল মারেন পোস্টের অনেক বাইরে দিয়ে, যা মিসরকে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া থেকে বঞ্চিত করে।
খেলার ৬৬ মিনিটে মাঠে নামেন রোমেলু লুকাকু। আর মাঠে নামার ঠিক ২২ সেকেন্ডের মাথায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি! থমাস মুনিয়েরের ক্রস রুখতে গিয়ে মিসরের ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম বল ঠেলে দেন সতীর্থ মোহামেদ হানির গায়ে। বল হানির গায়ে লেগে নিজেদের জালে জড়িয়ে যায় এবং স্কোরলাইন দাঁড়ায় ১-১। গোলটি মোহামেদ হানির আত্মঘাতী হলেও, এর পেছনে মূল অবদান ছিল বক্সে ওত পেতে থাকা লুকাকুর উপস্থিতির।
সমতার পর শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ৮২ মিনিটে বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলের একটি জোরালো হেডার শূন্যে লাফিয়ে অসাধারণ দক্ষতায় রক্ষা করেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টির জোরালো আবেদন জানায় মিসর। ডি-বক্সের ঠিক লাইনে জিজো ফাউলের শিকার হলে মাঠের রেফারি তাতে সাড়া দেননি এবং পরবর্তীতে ভিএআর চেক করেও পেনাল্টি নাকচ করা হয়।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
১৪ মিনিট আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
২ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৩ ঘণ্টা আগে