
বিশ্বকাপ ফাইনালের আগে অপ্রত্যাশিত সমস্যায় পড়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচ ভেন্যুর শহর নিউজার্সিতে পৌঁছাতে পারেনি লিওনেল মেসির দল। আটলান্টায় খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্বিত হওয়ায় ফাইনালের প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটেছে বর্তমান চ্যাম্পিয়নদের।
রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপার লড়াইয়ের আগে বৃহস্পতিবার রাতে কানসাস সিটি থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল আর্জেন্টিনা দলের। তবে বজ্রঝড়ের কারণে বিমান চলাচলে সমস্যা তৈরি হয়। ফলে নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি দলটি এবং শেষ পর্যন্ত মধ্যরাতে নিউজার্সি বিমানবন্দরে পৌঁছায় তারা।
ফাইনালের আগে সময়ের হিসাবটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি, বিশ্রাম ও কৌশল ঠিক করার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। ঝড়ের কারণে আর্জেন্টিনার যাত্রা পিছিয়ে যাওয়ায় সেই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে হয়েছে কোচ লিওনেল স্কালোনিকে।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। এর আগে ২০১০ আফ্রিকা বিশ্বকাপের শিরোপা জিতেছিল স্প্যানিশরা। তাদের সামনে এবার ১৬ বছরের অপেক্ষা ফুরানোর পালা। অন্যদিকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। ৩৬ বছরের অপেক্ষা শেষে কাতার বিশ্বকাপে সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিল লাতিন আমেরিকার দলটি।
এদিকে ফাইনালের আগে ফিফা দুই দলের অনুশীলন সূচিতেও কিছু পরিবর্তন এসেছে। শুক্রবার সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলন ও সংবাদ সম্মেলনের সুযোগ থাকলেও শনিবার দুই দলই ক্লোজ ডোর অনুশীলন করবে।

বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে সরব স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্ক। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে লুইস দে লা ফুয়েন্তের দলকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী সাবেক এই কোচ। একই সঙ্গে আর্জেন্টিনাকেও প্রশংসা ভাসিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের পরিবেশনা থাকলেও বিশ্বকাপ ফাইনালের বিরতি দীর্ঘ হচ্ছে না। হাফটাইম নিয়ে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় স্পেন ও আর্জেন্টিনার ফাইনালে বিরতির দৈর্ঘ্য সম্পর্কে জানাল ফিফা।
৩ ঘণ্টা আগে
না ফেরার দেশে পাড়ি জমালেন স্যার গ্যারি সোবার্স। ৮৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করলেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার লড়াইয়ের আগে নানা আলোচনায় মুখর ফুটবল দুনিয়া। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন লিওনেল স্কালোনির দল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন স্পেনের সাংবাদিক রবার্তো গোমেজ।
৪ ঘণ্টা আগে