চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট হলেও এখনো মাঠে নামছেন না মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমে এখন পর্যন্ত একটি ম্যাচেও দেখা যায়নি তাঁকে। এর পেছনে রয়েছে চমকপ্রদ এক কারণ। দলের ভারসাম্য নষ্ট না করতেই নাকি ইচ্ছাকৃতভাবে নিজেকে চেন্নাই সুপার কিংসের একাদশের বাইরে রাখছেন তিনি।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পায়ের পেশিতে চোট থেকে পুরোপুরি সেরে উঠে ফিটনেস টেস্টেও উত্তীর্ণ হয়েছেন ধোনি। এমনকি নিয়মিত নেটেও অনুশীলন করছেন। তবে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তরুণদের বাদ না দিয়ে দলের ভারসাম্য ঠিক রাখতেই একাদশের বাইরে থাকছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ধোনি একাদশের বাইরে থাকলেও এবারের আইপিএলে চেন্নাইয়ের মিডল অর্ডার খুব একটা প্রত্যাশা পূরণ করতে পারছে না। এরপরও ফিরতে তাড়াহুড়ো নেই ধোনির। প্রতিবেদনে বলা হয়েছে, একাদশে ফেরার সিদ্ধান্ত এই উইকেটরক্ষক ব্যাটারের ওপরই নির্ভর করছে। চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি জানিয়েছেন, ধোনি ফিরলে শুধুমাত্র ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নয়, বরং স্বাভাবিকভাবেই উইকেটরক্ষক ব্যাটার হিসেবেই খেলবেন।
এক সাক্ষাৎকারে হাসি বলেন, ‘ধোনি ফিরলে উইকেটের পেছনেই থাকবে। তার জন্য সবচেয়ে বড় বিষয় হলো পুরোপুরি ফিট হওয়া। বিশেষ করে দৌড়ানো এবং ইনিংসের শেষদিকে দ্রুত রান নেওয়ার জন্য পায়ের পেশির শক্তি প্রয়োজন। নেটে সে দারুণ ব্যাটিং করছে। এখন শুধু দরকার পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়া।’
একাদশে ধোনির মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি বেশ ভালোভাবেই টের পাচ্ছে চেন্নাই। গত ২৩ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসকে ১০৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে হলুদ জার্সিধারীরা। সে ম্যাচের আগে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াদ বলেন, ‘ধোনির মতো একজন কিংবদন্তি না থাকায় পরিবেশটা কিছুটা ভিন্ন।’ উল্লেখ্য, গত ২৮ মার্চ চোট পান ধোনি। তাঁকে ছাড়া এরই মধ্যে সাতটি ম্যাচ খেলেছে চেন্নাই।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রয়েছে দুই চমক।
১৪ মিনিট আগে
সাফ কোটা বাতিলের আগের অবস্থান থেকে সরে এসেছে খেলোয়াড় কল্যাণ সমিতি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তারা সাফ ও বিদেশি কোটায় মোট চারজনকে রাখার প্রস্তাব দিয়েছে।
৩৩ মিনিট আগে
প্রথম আন্তর্জাতিক আসরে খেলতে এসেই ইতিহাস বাংলাদেশ নারী হকি দলের। বাছাইপর্বে আজ চীনকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে তো উঠেছেই, নিশ্চিতও করেছে এশিয়ান গেমসের মেয়েদের হকিতে খেলাটাও।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের অধ্যায় শেষ হয়েছে এ মাসের শুরুতে। গত ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠন করে অ্যাডহক কমিটি। তামিম ইকবাল বিসিবির সেই অ্যাডহক কমিটির সভাপতি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বোর্ড সদস্যের তালিকায়
২ ঘণ্টা আগে