
কেপ ভার্দের বিশ্বকাপ অভিযানে নিজের সামর্থ্যের দারুণ প্রমাণ দিয়েছিলেন গোলরক্ষক ভোজিনিয়া। এবার সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ৪০ বছর বয়সী এই ফুটবলার।
বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য ঘোষিত ১০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ভোজিনিয়া। সেখানে তাঁর সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া, আর্সেনালের ডেভিড রায়া, বার্সেলোনার জোয়ান গার্সিয়া, বরুশিয়া ডর্টমুন্ডের গ্রেগর কোবেল, চেলসির এমিলিয়ানো মার্তিনেস, আল হিলালের ইয়াসিন বুনু, আল আহলির এদুয়ার মেন্দি, পিএসজির মাতভেই সাফোনভ ও আথলেটিক বিলবাওয়ের উনাই সিমন।
বিশ্বকাপে কেপ ভার্দের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ভোজিনিয়া। গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে তাঁর পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছিল। ম্যাচটিতে সাতটি সেভ করে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়নদের গোল করতে দেননি তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
ভোজিনিয়ার দৃঢ়তায় কেপ ভার্দে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়। তবে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দলটি।
বিশ্বকাপের আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসে দ্বিতীয় মৌসুম কাটিয়েছিলেন ভোজিনিয়া। ক্লাবটির হয়ে ১৯ ম্যাচে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের পর ক্লাব বদলেছেন এই গোলরক্ষক। যোগ দিয়েছেন চিলির ক্লাব কলো কোলোতে।
বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পর ভোজিনিয়ার জনপ্রিয়তাও বেড়েছে দ্রুত। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা এখন ২ কোটি ৯০ লাখের বেশি।
তবে বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিততে ভোজিনিয়াকে লড়তে হবে অভিজ্ঞ ও তারকা গোলরক্ষকদের সঙ্গে। মনোনীতদের তালিকায় নেই বর্তমান ইয়াশিন ট্রফিজয়ী জিয়ানলুইজি দোন্নারুম্মা। জায়গা হয়নি লিভারপুলের অ্যালিসন বেকার, মাইক মাইন্যা ও জর্ডান পিকফোর্ডেরও।
আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেদিনই জানা যাবে, বিশ্বকাপে আলো ছড়ানো ভোজিনিয়া শেষ পর্যন্ত বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার নিজের করে নিতে পারেন কি না।

পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
৩৬ মিনিট আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
২ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
৩ ঘণ্টা আগে