
আফগানিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না ইংল্যান্ড—এমনটাই জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তালেবান সরকারের নারী ও কিশোরীদের ওপর আরোপিত বিধিনিষেধের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন জানিয়েছেন, আফগানিস্তানে নারীদের শিক্ষা, খেলাধুলা ও জনজীবন থেকে দূরে রাখা হচ্ছে, যা আন্তর্জাতিক ক্রীড়ার মূল্যবোধ ও মানবাধিকারের পরিপন্থী। তার মতে, এমন পরিস্থিতিতে আফগানিস্তানের সঙ্গে স্বাভাবিক ক্রিকেট সম্পর্ক বজায় রাখা মানে মানবাধিকার ইস্যুকে উপেক্ষা করা।
তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ এড়িয়ে চলছে বিভিন্ন ক্রিকেট বোর্ড। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) আফগানিস্তানের সঙ্গে নির্ধারিত সিরিজ বাতিল করেছিল। বিষয়টি নিয়ে কম সমালোচনা হয়নি। এবার সিএর পথে হাঁটল ইসিবি।
দ্বিপক্ষীয় সিরিজ না খেললেও বৈশ্বিক টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল দুই দল। আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে শাস্তির ঝুঁকি থাকায় সেই ম্যাচ বয়কট করেনি ইংল্যান্ড। বাধ্যতামূলক পরিস্থিতিতে রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাইদের বিপক্ষে খেলবে ইংলিশরা।
ইসিবি সভাপতি রিচার্ড থম্পসন বলেন, ‘আফগানিস্তানের নারী শিক্ষা ও দৈনন্দিন জীবনে নানান অংশগ্রহণের ব্যাপারে কঠোরতা, ক্রিকেট খেলার ওপর বিধিনিষেধ প্রয়োগ করায় তালেবান সরকারের সঙ্গে ক্রীড়া সম্পর্ক রাখা ঠিক মনে করছে না ইসিবি।’
এদিকে, আফগানিস্তানে নারী ক্রিকেট দল না থাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নীতিমালা নিয়েও প্রশ্ন উঠছে। আইসিসির শর্ত অনুযায়ী, একটা পূর্ণ সদস্য দেশের জন্য নারী ক্রিকেট কাঠামো গড়ে তোলা বাধ্যতামূলক। এই নিয়ম না মানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) বিরুদ্ধে আইসিসি কোনো ব্যবস্থা নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর শরীরে গুরুতর অসুস্থতার একাধিক ‘সতর্কতামূলক সংকেত’ দেখা দিয়েছিল। তবে সেসব লক্ষণ চিকিৎসকেরা যথাযথভাবে আমলে নেননি বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন এক ফরেনসিক চিকিৎসক।
৬ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পরই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে আসন্ন সিরিজ ঘিরে সুখবর নেই দেশের ক্রিকেটামোদীদের জন্য। প্রিয় দলের ব্যাট-বলের লড়াই টিভিতে দেখতে পারবেন না বাংলাদেশের ভক্তরা।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত হয়েছিল ত্রিদলীয় সিরিজটি। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলেছে দুইবার করে। চার ম্যাচের সবকটিতে হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্যদিকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দুদলই তিনটি করে ম্যাচ জিতে সংগ্রহ করে ৬ পয়েন্ট। সেই সুবাদে ফাইনা
৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর পর আজ সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। সেখানে বাবার শেষ বিশ্বকাপ দেখার ইচ্ছা, আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং বাবার জন্য বিশ্বকাপ জিততে চাওয়ার কথা স্মরণ করেন এই ফরোয়ার্ড।
৭ ঘণ্টা আগে