
এশিয়ান গেমস শেষ করে বাংলাদেশ দলের দেশে ফেরার সপ্তাহ পেরোতে না পেরোতেই দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) বড় ধাক্কা লেগেছে। গেমসে প্রাপ্তি-অপ্রাপ্তির চুলচেরা বিশ্লেষণের মধ্যেই পদত্যাগ করেছেন বিওএর সহসভাপতি সারওয়াত সিরাজ শুক্লা এবং দুই নির্বাহী সদস্য—সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও হাবিবুর রহমান জামিল।
গত বছরের ৩০ নভেম্বর চার বছর মেয়াদের বর্তমান নির্বাহী কমিটি গঠিত হয়েছিল। এক বছর পূর্ণ হওয়ার আগেই শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তার একসঙ্গে সরে দাঁড়ানোকে ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা পদাধিকারবলে বিওএর সহসভাপতি ছিলেন।
ঢাকা বিভাগের প্রতিনিধি হিসেবে নির্বাচিত নির্বাহী সদস্য ও জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন।
চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিওএ মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘শূন্য হওয়া পদগুলোর বিষয়ে গঠনতন্ত্র এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্দেশনা মেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ক্রীড়া ফেডারেশনগুলোতে পরিবর্তনের হাওয়া বইছে। সরকার পরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করে রদবদল করলেও বিওএ এবং বাফুফের ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই। কারণ হিসেবে রয়েছে আইওসি ও ফিফার কঠোর স্বায়ত্তশাসন নীতি। যেখানে সরকারি হস্তক্ষেপের প্রমাণ মিললে সরাসরি নিষেধাজ্ঞার ঝুঁকি থাকে।
সংশ্লিষ্টদের মতে, সরাসরি অ্যাডহক কমিটি চাপিয়ে দেওয়ার সুযোগ না থাকলেও শীর্ষ পদগুলোতে স্বেচ্ছায় পদত্যাগের মাধ্যমেই পরিবর্তনের পথ তৈরি হচ্ছে।

জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় রাউন্ডে শেষ দিনটি উজ্জ্বল ছিল সাব্বির রহমানের জন্য। আট বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে তিন অঙ্কের দেখা পেয়েছেন এই ব্যাটার, যা মিরপুরে খুলনার বিপক্ষে ড্র এনে দিয়েছে রাজশাহীকে। কক্সবাজারে ব্যাটারদের ব্যর্থতায় চট্টগ্রামের কাছে ইনিংস ও ১ রানে বিধ্বস্ত হয়েছে বরিশাল। সিলেট আন্তর্জ
১ ঘণ্টা আগে
চতুর্থ দিন শেষেই আবুধাবি টেস্টের নাটাই পুরোপুরি ছিল বাংলাদেশের হাতে। রেকর্ড ৪৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা আফগানিস্তানের শেষ দিনে দরকার ছিল ৩৪৭ রান, হাতে ৭ উইকেট। জয়ের স্বপ্ন উজ্জ্বল হলেও পঞ্চম দিনের রোমাঞ্চকর লড়াই শেষে প্রাপ্তি কেবলই একরাশ আক্ষেপ। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৪৬ রান তুলে টেস্ট ড্র করে ম
২ ঘণ্টা আগে
জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জিততে না পারার যন্ত্রণা বাংলাদেশ দলের। নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের প্রথম টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের বোলার-ফিল্ডারদের বড্ড ভুগিয়েছেন তিনি। আবুধাবি টেস্টের শেষ দিনে বাংলাদেশের বিপক্ষে তিনি একই যেন প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন। সেই সেদিকুল্লাহ আতালকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে