
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরের সেমিফাইনালিস্ট ছিল আফগানিস্তান। এবারও ফেভারিট হিসেবেই ধরে নেওয়া হয়েছিল রশিদ খানের দলকে। কিন্তু টানা দুই হারে সুপার এইটের সমীকরণ কঠিন করে ফেলেছে তারা। অবশেষে তৃতীয় ম্যাচে এসে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল আফগানরা।
সুপার এইটের আশা বাঁচিয়ে রাখার জন্য আরব আমিরাতের বিপক্ষে জিততেই হতো আফগানিস্তানকে। অন্যদিকে হারলেই বাজবে বিদায়ের ঘণ্টা–এমন সমীকরণে আজমতউল্লাহ ওমরজাইয়ের অলরাউন্ড নৈপুণ্যে মধ্যপ্রাচ্যের দলটিকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬০ রান করে আরব আমিরাত। মাঝারি মানের লক্ষ্য তাড়ায় বেশ চাপেই ছিল আফগানিস্তান। শেষ ৬ ওভারে ৬১ রান দরকার ছিল তাদের। শেষ পর্যন্ত ওমরজাইয়ের ঝোড়ো ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি।
২১ বলে ২ চার এবং ৩ ছক্কায় ৪০ রানে অপরাজিত ছিলেন ওমরজাই। এই অলরাউন্ডারকে সঙ্গ দিয়েছেন দারউইশ রাসুলি। পঞ্চম ব্যাটার হিসেবে ফেরার আগে ২৩ বলে ৩৩ রান এনে দেন তিনি। রাসুলি আউট হওয়ার সময় জয় থেকে ২০ রান দূরে ছিল আফগানিস্তান। ওমরজাই শেষ পর্যন্ত টিকে থাকায় আর কোনো অঘটনের সাক্ষী হতে হয়নি তাদের।
রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। প্রথম ওভারের দ্বিতীয় বলেই বিদায় নেন দলটির অন্যতম সেরা ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। স্কোরবোর্ডে তখন কোনো রান ওঠেনি। সে ধাক্কা সামলে ইনিংস এগিয়ে নিয়ে যান ইবরাহিম জাদরান। মোহাম্মদ আরফানের শিকার হওয়ার আগে ৫৩ রান করেন এই ওপেনার। ৬ চার এবং ১ ছক্কায় সাজানো তাঁর ৪১ বলের ইনিংস।
এর আগে শোহাইব খান ও আলিশান শারাফুর ব্যাটে এই পুঁজি পায় আরব আমিরাত। ৪৮ বলে সর্বোচ্চ ৬৮ রান এনে দেন শোহাইব। ৪০ রান করেন শারাফু। ৩১ বল খেলেন এই টপঅর্ডার ব্যাটার। সাইদ হায়দার এবং হায়দার আলীর ব্যাট থেকে আসে সমান ১৩ রান। ৪ ওভার বল করে ১৫ রানে ৪ উইকেট নেন ওমরজাই। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। ৩১ রান খরচায় ২ ব্যাটারকে ফেরান মুজিব উর রহমান।
৩ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আফগানিস্তান। রশিদদের শেষ আটে ওঠা নির্ভর করছে একাধিক সমীকরণের ওপর। নিজেদের ম্যাচ শেষে কানাডার বিপক্ষে জিততেই হবে তাদের। কানাডার কাছে হারতে হবে নিউজিল্যান্ডকে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে আবর আমিরাতের হার কামনা করতে হবে। সে ক্ষেত্রে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে তারা। এরপরও পরের পর্বে যাওয়া নিশ্চিত নয় আফগানিস্তানের। নিউজিল্যান্ডের সমান ৪ পয়েন্ট হবে তাদের। তখন নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই সুপার এইটে জায়গা করে নেবে। এই গ্রুপ থেকে সবার আগে শেষ আট নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

মাঠের খেলায় আরও একবার ভারতের কাছে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিবেশীদের কাছে ৬১ রানে হেরেছে তারা। এমন হারের পর দলটির কঠোর সমালোচনা করলেন ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। পাকিস্তান ভারতের চতুর্থ সারির দলের কাছেও হারবে বলেই বিশ্বাস তাঁর।
৯ মিনিট আগে
পরিবার থাকে অস্ট্রেলিয়ায়। আমিনুল ইসলাম বুলবুলকে এখন অবশ্য দেশেই বেশি সময় দিতে হয়। বিসিবি সভাপতি বলে কথা। জরুরি কাজে আজ হুট করে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বলে গেছেন বোর্ডের অন্যান্য পরিচালকদের। এমনকি সম্ভব হলে দেশের বাইরে থেকেও কাজ করতে ইচ্ছুক তিনি। তবু দিনশেষে নেতিবাচক খবরের শিরোনাম হতে
১ ঘণ্টা আগে
শক্তি-সামর্থ্যে ইতালির চাইতে যোজন যোজন এগিয়ে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই দুই দলের ম্যাচের আগে এগিয়ে রাখা হয়েছিল ইংলিশদের। ম্যাচের ফলাফলও এসেছে তাদের পক্ষেই; ২৪ রানে জিতেছে হ্যারি ব্রুকের দল। তবে অনায়াসে জিততে পারেনি তারা। ইংল্যান্ডকে কাঁপিয়ে তবেই হেরেছে ইতালি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ‘এ’ গ্রুপের ম্যাচটিতে তাদের ৬১ রানে উড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তান এভাবে আত্মসমর্পন করায় রীতিমতো হতাশ হয়েছেন ভক্তরা। এই ম্যাচের চিত্র দেখে হরভজন সিং মনে করছেন, ভারত-পাকিস্তানের মধ্যে এখন পার্থক্যটা আকাশ-পাতাল হয়ে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে