কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে অতিরিক্ত সময়ের এই রুদ্ধশ্বাস জয়ের স্বস্তির মাঝেও প্রতিপক্ষের ফুটবল কৌশলের প্রশংসা করতে ভুললেন না আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি। মাঠের লড়াইয়ে আফ্রিকার দলটি বিশ্বচ্যাম্পিয়নদের কতটা কঠিন পরীক্ষা নিয়েছে, তা ম্যাচ শেষে মেসির অকপট স্বীকারোক্তি ও আত্মসলোচনাতেই স্পষ্ট ফুটে উঠেছে।
মায়ামির মাঠে ম্যাচের ২৮তম মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছিলেন মেসি নিজেই। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় আলবিসেলেস্তেরা। সেই পরিস্থিতি ব্যাখ্যা করে অধিনায়ক বলেন, ‘ওরা বল নিয়ন্ত্রণে রেখে আমাদের প্রচুর খাটিয়েছে, কারণ আমরা ওদের ওপর ঠিকমতো প্রেসিং করতে পারছিলাম না। আমরা সবচেয়ে কঠিন কাজটাই করেছিলাম—প্রথম গোলটা পেয়ে যাওয়া। আমরা ভেবেছিলাম এর মাধ্যমে আমরা আমাদের চেনা ছন্দ খুঁজে পাব এবং কিছুটা নির্ভার হতে পারব, কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটা। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, রক্ষণাত্মক হয়ে পড়ি এবং কার্যকরভাবে প্রেসিং করতে পারিনি। ওরা ওদের শক্তিকে শতভাগ কাজে লাগিয়েছে।’
কৌশলগত দিক থেকে দল কোথায় ভুল করেছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে মেসি বলেন, ‘আমরা তাদের ওপর সঠিকভাবে চাপ তৈরি করতে পারিনি, মাঠে আমাদের লাইনগুলোর (পজিশন) মধ্যকার দূরত্ব অনেক বেশি ছিল। যখন আমরা ডিফেন্সিভ পিভট থেকে সেন্টার ব্যাককে মুক্ত করতে চেয়েছিলাম, তখন সেন্টার ব্যাকদের পজিশন বদলাতে বড্ড দেরি হয়ে যাচ্ছিল এবং আমরা অগোছালো হয়ে পড়েছিলাম। আমরা তাদের সঙ্গে তাল মেলাতে না পারায় মাঠে তারা একজন অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা পাচ্ছিল।”
তবে এত ভুলের মাঝেও জয়সূচক গোলটি সেট-পিস থেকে আসায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন মেসি। তিনি বলেন, ‘আজ আমরা সেট-পিসের গুরুত্ব দেখেছি, যা থেকে ইদানীং আমরা গোল পাচ্ছিলাম না। অথচ এই ধরনের ম্যাচে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের দলে খুব ভালো হেডার আছে এবং ভাগ্যবশত আজ আমরা সেটার সুবিধা নিতে পেরেছি।’

আবারও আলোচনায় লিওনেল মেসি। যে মেসি মাঠে নামলেই রেকর্ডের ডালি সাজিয়ে বসেন, তাঁকে নিয়ে আলোচনা হওয়াই তো স্বাভাবিক। তবে এবার আর্জেন্টাইন অধিনায়ক ভাইরাল হয়েছেন নারী সাংবাদিককে চুমু দিয়ে। এমনকি তাঁর সঙ্গে মজার এক কথাও বলেছেন মেসি।
৬ মিনিট আগে
বিশ্বকাপে তেমন একটা পরিচিত মুখ নয় কলম্বিয়া। আবার সুযোগ পেলেও তারা বেশির ভাগ সময় আটকে যায় নকআউট পর্বেই। আজ কানসাস সিটিতে নকআউট পর্বের গেরো খুলল লাতিন আমেরিকার এই দল। ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে কলম্বিয়া।
১ ঘণ্টা আগে
সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, তাই হয়েছে। মায়ামিতে আজ শেষ বত্রিশের আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের বাঁক বদলেছে ক্ষণে ক্ষণে। টানটান উত্তেজনার ম্যাচে শেষ হাসি হেসেছে আলবিসেলেস্তেরা। এ ধরনের ম্যাচ চাইলেও ভুলে যেতে পারবেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
ঘাম ঝড়ানো জয় বলতে যা বোঝায়, আর্জেন্টিনার ক্ষেত্রে ঠিক তা-ই হলো। মায়ামিতে আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে মূল সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে হারিয়েছে আর্জেন্টিনা। তবে রুদ্ধশ্বাস জয় ছাপিয়ে লিওনেল মেসির কপাল ফোলা নিয়ে চলছে আলোচনা।
২ ঘণ্টা আগে