
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শেষ বাংলাদেশের গল্প। উপমহাদেশে লিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানদের পারফরম্যান্স এবার দেখতে পাবেন না বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা। এবি ডি ভিলিয়ার্সের মতে, বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যা ঘটেছে, সেটা খুবই বাজে।
বাংলাদেশ-ভারত শীতল রাজনৈতিক সম্পর্কের বলি হয়েছেন মোস্তাফিজুর রহমান। ৩ জানুয়ারি আইপিএল থেকে তাঁকে বাদ দেওয়ার পরই বিশ্বকাপ ইস্যু নিয়ে পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, তখন বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন উঠেছে তখনই। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় সরাতে সর্বাত্মক চেষ্টা করেছিল বিসিবি। শেষ পর্যন্ত বিসিবি-আইসিসি যার যার অবস্থানে অনড় থাকায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না।
কদিন আগে এবি ডি ভিলিয়ার্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এসেছে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার প্রসঙ্গও। এ ব্যাপারে তিনি নিরপেক্ষ নীতি বজায় রেখেই উত্তর দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার বলেন, ‘আমি এ ব্যাপারে কোনো পক্ষ নিতে চাই না। এখানে রাজনীতি ও ব্যক্তিগত ব্যাপার রয়েছে। এ ব্যাপারে যথেষ্ট তথ্য আমার কাছে নেই এবং কোনো কিছু বলতে পারব না। খুবই খারাপ লাগছে এখানে। টুর্নামেন্ট থেকে কোনো দলের এভাবে বাদ পড়াটা ভালো কিছু না।’
ভেন্যু পরিবর্তন করতে আইসিসিকে দফায় দফায় চিঠি দিয়েছিল বিসিবি। এমনকি আইসিসির সঙ্গে বিসিবির ভিডিও কনফারেন্সও হয়েছে। টানা ২১ দিনের ‘লড়াই’ শেষে ২৪ জানুয়ারি আইসিসি বাংলাদেশকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের পরিবর্তে সেদিনই আইসিসি স্কটল্যান্ডকে নিয়ে বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা করেছে।
শেষ মুহূর্তে এসে কোনো দলের এভাবে বাদ পড়াটা মানতে পারছেন না ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার বলেছেন, ‘খুবই খারাপ হয়েছে এটা (বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া)। ক্রিকেটের জন্য এটা বাজে ব্যাপার। এমনটি কখনোই হওয়া উচিত না। যাঁরা এটার দায়িত্বে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেন, তাঁদের ব্যাপারটা খুঁজে বের করা উচিত।’
বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি না মেনে আইসিসি অন্যায় করেছে বলে দাবি করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদিও। আফ্রিদির মতো জেসন গিলেস্পিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের বাজে মন্তব্যের কাছে পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছিলেন গিলেস্পি।

আলোর মুখ দেখতে শুরু করেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। থমকে থাকা এবারের মৌসুমের ডিপিএল আয়োজন করতে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস (সিসিডিএম)। আজ এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১২ মিনিট আগে
তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। আজ্জুরিরা যখন টানা ব্যর্থতায় নিমজ্জিত, তখন একের পর এক ….হিড়িক লেগেছে ইতালি দলে। এবার চাকরি ছাড়লেন দলটির প্রধান কোচ জেনারো গাত্তুসো। এক বার্তায় এই কোচ নিজেই বিষয়টি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২০২১ সালের ইউরো থেকে ফরাসিদের বিদায়ের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। যার পেছনে ছিল বর্ণবাদী আক্রমণের তিক্ত অভিজ্ঞতা।
২ ঘণ্টা আগে
মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেবকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যুবরাজ সিংয়ের বাবা এবং ভারতের সাবেক ক্রিকেটার জোগরাজ সিং। এ ঘটনায় এবার ধোনি এবং কপিলের কাছে ক্ষমা চাইলেন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যুবরাজ।
৩ ঘণ্টা আগে