
খালেদা জিয়ার মৃত্যুতে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেয় লাখো মানুষ।
একই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। স্টেডিয়ামের গ্রিন গ্যালারির সামনের অংশে অনুষ্ঠিত এই দোয়ায় অংশ নেন বাংলাদেশে প্রিমিয়ার লিগে অংশ নেওয়া (বিপিএল) বেশকিছু ক্রিকেটার, বিসিবি ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং সাংবাদিকরা। ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দরা রনি, নাসির হোসেনরা গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন।
গতকাল ভোর ছয়টায় না ফেরার দেশে পাড়ি জমান খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। খালেদা জিয়ার শোকের প্রতি সম্মান জানাতে গতকাল বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করেছে বিসিবি। স্থগিত ম্যাচ দুটি আগামী ৪ জানুয়ারি আয়োজন করার ঘোষণা দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বিবৃতি দেয় বিসিবি। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। বিসিবি কৃতজ্ঞতার সাথে এই দেশের ক্রিকেটের অগ্রগতিতে তার অবদান স্বীকার করছে। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অসামান্য সহযোগিতা করেছেন, ক্রিকেটের অবকাঠামোগত উন্নতি ও দেশব্যাপী খেলাধুলার প্রসারে রেখেছেন উল্লেখযোগ্য। ক্রিকেট আজ যে অগ্রগতি অর্জন করেছে তার পথ প্রশস্ত করতে সাহায্য করেছে বেগম খালেদা জিয়ার দূরদৃষ্টি ও উৎসাহ। বিসিবি এই বিরাট ক্ষতিতে সমগ্র দেশের সাথে গভীর শোক ও দুঃখে শামিল হচ্ছে এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তার আত্মার চির শান্তির জন্য আমাদের দোয়া।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে কম নাটক হয়নি। এই ইস্যুতে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। এমনকি ভারত ম্যাচ বাতিলের হুমকি দিয়ে আইসিসিকে চিন্তায় ফেলে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৪ ঘণ্টা আগে
ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
৪ ঘণ্টা আগে
আরও একটা ফাইনালের মঞ্চ। আরও একবার প্রতিপক্ষ সেই ভারত। যে দলের কাছে হেরে বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। কিন্তু এবার আর কোনো ভুল করতে চায় না দলটি। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতকে হারিয়ে প্রতিশোধের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী।
৫ ঘণ্টা আগে
আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর আফ্রিকান দেশটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে ক্রিকেটের পরাশক্তিরা। আজ অজিদের জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হয়েছে।
৫ ঘণ্টা আগে