Ajker Patrika

বিসিবির নির্বাচন নিয়ে তদন্তের কথা গেছে আইসিসিতে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২২: ১৩
বিসিবির নির্বাচন নিয়ে তদন্তের কথা গেছে আইসিসিতে
বিসিবির নির্বাচন নিয়ে তদন্তের কথা গেছে আইসিসির কাছে। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের স্বাধীন তদন্তে ৫ সদস্যের কমিটি কদিন আগে গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ক্রীড়া পরিষদের এই তদন্ত কমিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। তারা জানিয়েছে, এই তদন্ত কমিটির কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে গেছে।

বিসিবির দাবি, বর্তমান বোর্ড একটি যথাযথভাবে নির্বাচিত এবং পূর্ণাঙ্গভাবে কার্যকরী প্রশাসনিক সংস্থা, যা তার সংবিধান ও প্রতিষ্ঠিত শাসন কাঠামোর পরিচালিত হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে বোর্ড বাংলাদেশ ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে তার দায়িত্ব ও কর্তব্য পালন করে যাচ্ছে। তবে এনএসসি নির্বাচনে অনিয়ম নিয়ে যে তদন্ত কমিটি গঠন করেছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। তাতে করে বিসিবির নির্বাচিত প্রশাসনের স্থিতিশীলতা, স্বাধীনতা এবং ধারাবাহিকতা সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিষয়টি অনানুষ্ঠানিকভাবে আইসিসির নেতৃত্ব পর্যায়ে থাকা সিনিয়র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

আইসিসির নিয়ম অনুযায়ী একটি নির্বাচিত ক্রিকেট বোর্ডের কার্যক্রমে বাহ্যিক হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে, এমন কোনো কিছুকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। সে ক্ষেত্রে আইসিসির শাসন বিধির আওতায় পর্যালোচনার কারণ হতে পারে বলে মনে করে বিসিবি।

আইসিসির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ বা কার্যক্রম শুরু করার আগে বিসিবি মনে করে, জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে উক্ত গেজেটের প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা নেওয়া সমীচীন। বিসিবি সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রিকেট শাসন মানদণ্ড অনুযায়ী নির্বাচিত ক্রিকেট প্রশাসনের স্বায়ত্তশাসন সংরক্ষণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কদিন আগে তামিম ইকবাল ও তাঁর সমমনা ক্রিকেট সংগঠকেরা অভিযোগ দায়ের করেন এনএসসিতে। সেটির পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে এনএসসি। ১৫ কার্য দিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত