
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কোনো পরীক্ষাই নিতে পারেনি নিউজিল্যান্ড। ৯৬ রানের হারে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে ব্ল্যাক ক্যাপরা। বিশ্বকাপ ফাইনালে হারের মাত্র তিন দিনের মাথায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল দিয়েছে নিউজিল্যান্ড। এই সিরিজের জন্য তুলনামূলক তরুণ ও দ্বিতীয় সারির দল বেছে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) নির্বাচকেরা।
সিরিজের প্রথম তিনটি ম্যাচে দলের নেতৃত্ব দেবেন মিচেল সান্টনার। তাঁর নেতৃত্বেই বিশ্বকাপে ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। সিরিজের শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন টম লাথাম। এই সিরিজে তিনজন ক্রিকেটার টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন। তাঁরা হলেন কেটেন ক্লার্ক, নিক কেলি ও জেইডেন লেনক্স। এর মধ্যে ক্লার্ক ও লেনক্সকে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে রাখা হয়েছে।
দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার ডেন ক্লিভার, যিনি সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের চাচাতো ভাই। সিরিজের শেষ দুই ম্যাচে তিনি ডেভন কনওয়ের পরিবর্তে উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করবেন। বিশ্বকাপ খেলা বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে টিম শেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি ও জ্যাকব ডাফি। এদের অনেকেই আইপিএল ২০২৬-এ অংশ নিতে যাচ্ছেন।
এই সিরিজে মধ্যক্রমে নজরে থাকবেন বেভন জ্যাকবস। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশে তিনি টানা পাঁচটি অর্ধশতক করেছিলেন। ভারতের সফরের দলেও রাখা হয়েছিল জ্যাকবসকে। কিন্তু বিশ্বকাপ দলে সুযোগ পাননি।
দক্ষিণ আফ্রিকার সিরিজের পর নিউজিল্যান্ডের সামনে রয়েছে ব্যস্ত আন্তর্জাতিক সূচি। এপ্রিল-মে মাসে আইপিএল ও পিএসএলের সময়সূচির মধ্যেই বাংলাদেশ সফরে যাবে তারা। পাশাপাশি নিউজিল্যান্ড ‘এ’ দলের শ্রীলঙ্কা সফর এবং বছরের শেষভাগে আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরও রয়েছে।
দল ঘোষণার পর নিউজিল্যান্ডের নির্বাচক গ্যাভিন লারসেন বলেন, ‘ব্যস্ত সূচির কথা বিবেচনায় রেখেই এই দল গঠন করা হয়েছে। তার মতে, দলের গভীরতা থাকার কারণেই কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ দেওয়া সম্ভব হয়েছে। এটা অনেক ক্রিকেটারের জন্য নিজেকে প্রমাণ করার ভালো সুযোগ। নতুন বিশ্বকাপ চক্র শুরু হওয়ার আগে টি-টোয়েন্টি দলে নিয়মিত জায়গা পাওয়ার লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রথম টি-টোয়েন্টিতে আগামী ১৫ মার্চ মাঠে নামবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ১৭,২০, ২২ ও ২৫ মার্চ সিরিজের বাকি ম্যাচগুলোতে অংশ নেবে তারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল সান্টনার (অধিনায়ক,১-৩), কেটেন ক্লার্ক (৪-৫), জশ ক্লার্কসন, ডেন ক্লিভার (উইকেটকিপার,৪-৫), ডেভন কনওয়ে (উইকেটকিপার,১-৩), লকি ফার্গুসন (২-৩), জ্যাক ফাউলকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিক কেলি, টম লাথাম (অধিনায়ক,৪-৫), জেইডেন লেনক্স (৪-৫), কোল ম্যাককনচি, জিমি নিশাম, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি।

ইরান যুদ্ধে স্থগিত হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ—এমন কথা শোনা যাচ্ছিল গত দুদিন ধরেই। অবশেষে সেটাই সত্যি হলো। পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের প্রভাবে দুই দলের মধ্যকার সাদা বলের সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
২০ মিনিট আগে
লম্বা সময় ধরেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। সাবেক অধিনায়ক কবে দেশে ফিরবেন সে বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। তবে দেশে ফেরার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী তারকা অলরাউন্ডার। জানালেন, খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি।
১ ঘণ্টা আগে
চ্যাম্পিয়নস লিগের মঞ্চ, আর প্রতিপক্ষ যদি হয় রিয়াল মাদ্রিদ; তবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের ‘আন্ডারডগ’ বলা অনেকটা ধৃষ্টতাই। তবু বলতে হচ্ছে রিয়ালের স্কোয়াড দেখে। কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহাম এবং রদ্রিগোর অনুপস্থিতিতে আলভারো আরবেলোয়ার দল যেন এক খণ্ডিত শক্তির নাম। এমনই অবস্থায় সান্তিয়াগো বার্নাব্যুত
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেভাগেই নিজেদের যাত্রা থেমে গেলেও দেশে ফিরতে পারেনি বেশ কয়েকটি দল। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই সমালোচনায় মুখর ক্রিকেটাঙ্গন। এই ইস্যুতে অনেকেই আইসিসির পেশাদারিত্ব নিয়ে সমালোচনাও করেছেন। অবশেষে আলোচিত বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে