
কখনো বিপজ্জনক আক্রমণ, কখনো ফ্রি কিক। সবকিছু নিজের বিশ্বস্ত হাত দিয়েই দমন করছেন গোলরক্ষক মিলি আক্তার। অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপে তাঁর দৃঢ়তায় চীনের মতো শক্তিশালী দলকে প্রথমার্ধে গোলশূন্য ব্যবধানে আটকে রেখেছে বাংলাদেশ।
সিনিয়র এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল চীনের বিপক্ষে। সেই ম্যাচে রুপনা চাকমার পরিবর্তে মিলিকে শুরুর একাদশে খেলিয়ে চমক দেখান কোচ পিটার বাটলার। মিলি আস্থার প্রতিদান দিতে শুরু করেন দারুণ সব সেভ দিয়ে।
সিনিয়র এশিয়ান কাপ দিয়ে নজর কাড়া মিলি তাঁর পারফরম্যান্স ধরে রাখেন অনূর্ধ্ব–২০ এশিয়ান কাপেও। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে প্রথমার্ধে পাঁচটি অনটার্গেট শট ছিল চীনের একটিও গোলে পরিণত হতে দেননি মিলি। একটি ফ্রি কিক আঙুলের ছোঁয়ায় গোল হওয়া থেকে বাঁচান তিনি। শেষ দিকে চীনের ফুটবলার একা পেয়েছিলেন মিলিকে। তবে দমে যাননি এই গোলরক্ষক। সাহসী সেভে ম্যাচে রাখেন বাংলাদেশকে।
প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ প্রথমবার আক্রমণে ওঠার সুযোগ পায়। কিন্তু মোসাম্মৎ সাগরিকার শট সহজেই ঠেকান চীন গোলরক্ষক।
এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ১–০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু পরে মাঠ ছাড়তে হয় ৩–২ গোলের হার নিয়ে। চীনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দারুণ কিছু করতে পারবে তো বাংলাদেশ?

সেই গোলই নিশ্চিত করে বাংলাদেশের হার। সবমিলিয়ে ম্যাচে আটটি সেভ দিয়েছেন মিলি। যেভাবে লম্বা সময় চীনের মতো দলকে আটকে রেখেছিল বাংলাদেশ তা কুর্নিশ পাওয়ারই যোগ্য। সিনিয়র এশিয়ান কাপের মতো তাই এখানেও দেখা গেল একই দৃশ্য।
২৬ মিনিট আগে
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশকে শিরোপা জিতিয়ে আলোচনায় সুলিভান ব্রাদার্স। টুর্নামেন্টে নিয়মিত একাদশে সুযোগ পেয়েছেন রোনান সুলিভান। ডেকলান খেলেছেন মাত্র দুটি ম্যাচ; সেটাও বদলি হিসেবে। তবে দুজনই প্রমাণ করেছেন—বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের অমূল্য সম্পদ হতে যাচ্ছেন তাঁরা।
৩৪ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে নিজের সেরাটাই দিচ্ছেন কাটার মাস্টার। এই বাঁ হাতি পেসারকে বিশ্বের সেরা ও শীর্ষস্থানীয় বোলার হিসেবে আখ্যা দিয়েছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
অবশেষে বাংলাদেশ ফুটবলে শেষ হচ্ছে হাভিয়ের কাবরেরা অধ্যায়। ৩০ এপ্রিল পর্যন্ত বাফুফের সঙ্গে চুক্তি আছে তাঁর। তবে তাঁর অধীনে শেষ ম্যাচটা বাংলাদেশ খেলেছে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে।
৩ ঘণ্টা আগে