
থাইল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশ ‘এ’ দলের সামনে লক্ষ্যটা ছিল হাতের নাগালেই–১০৪ রানের। এই রান তাড়া করতে নেমে জয়ের পথটা কঠিন করে তুলেছিল ফাহিমা খাতুনের দল। শেষ ওভারের নাটকীয়তায় মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচটিতে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে তারা।
এই জয়ে সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশের মেয়েরা। দুটি ম্যাচ শেষে শতভাগ জয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারায় তারা। শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের নামের পাশে শোভা পাচ্ছে সমান ২ পয়েন্ট; টেবিলের দুই ও তিনে আছে তারা। আগামী ১৮ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়া করতে নেমে শুরুতেই বেশ চাপে পড়েছিল বাংলাদেশ। দলীয় ১১ রানেই ইসমা তানজিম, শারমিন সুলতানা ও রুবাইয়া হায়দার ঝিলিকের উইকেট হারায় তারা। তখন ৩.৫ ওভারের খেলা চলছিল। এই ধাক্কা সামলে লতা মণ্ডলকে নিয়ে প্রতিরোধ গড়েন সারমিন সুলতানা। ২৬ রান করে ফেরেন তিনি। ৫৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। লতা আউট হন ব্যক্তিগত ৩০ রানে। তাদের দায়িত্বশীল ইনিংসের পরও জয় হাতছাড়া হয়ে যাচ্ছিল বাংলাদেশের। কিন্তু ফারজানা ইয়াসমিনের ঝড়ে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
শেষ ওভারে ১২ রান দরকার ছিল বাংলাদেশের। মায়ার করা সে ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ফারজানাকে স্ট্রাইক দেন শরিফা খাতুন। দ্বিতীয় বলে বাউন্ডারির পর তৃতীয় বলে ছক্কা মারেন ফারজানা। শেষ তিন বলে সমীকরণ নেমে আসে ১ রানে। চতুর্থ বলে সোয়ানচনরাতির হাতে ধরা পড়েন ফারজানা। তার আগে ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রানের ইনিংস খেলেন তিনি। পঞ্চম বলে ১ রান নিয়ে জয় নিশ্চিত করেন জান্নাতুল ফেরদৌস। ম্যাচ জেতানো ইনিংস খেলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফারজানা।
আগে ব্যাট করতে নামা থাইল্যান্ডের মেয়েরা ফাহিমা, শরিফা, ফারিহা তৃষাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করাতে পারেনি। ৩৪ রান করতে ৩৮ বল খেলেন নানাপাত। ৭০ স্ট্রাইকরেটে ২৪ রান করেন নানথাকান চানথাম। এ ছাড়া ওনিচা কামচোমফু করেন ১৭ রান। বাংলাদেশের হয়ে ফাহিমা ও শরিফা দুটি করে উইকেট নেনে। তাঁদের খরচ ১৬ ও ১৪ রান। তৃষার শিকার এক উইকেট। তবে রান খরচায় সবচেয়ে হিসেবি ছিলেন এই বাঁ হাতি পেসার। ৩ ওভারে মাত্র ৫ রান দেন তৃষা। ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে এক ব্যাটারকে ফেরান সানজিদা আক্তার মেঘলা।

মাঠের খেলায় আরও একবার ভারতের কাছে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিবেশীদের কাছে ৬১ রানে হেরেছে তারা। এমন হারের পর দলটির কঠোর সমালোচনা করলেন ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। পাকিস্তান ভারতের চতুর্থ সারির দলের কাছেও হারবে বলেই বিশ্বাস তাঁর।
১১ মিনিট আগে
পরিবার থাকে অস্ট্রেলিয়ায়। আমিনুল ইসলাম বুলবুলকে এখন অবশ্য দেশেই বেশি সময় দিতে হয়। বিসিবি সভাপতি বলে কথা। জরুরি কাজে আজ হুট করে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। বলে গেছেন বোর্ডের অন্যান্য পরিচালকদের। এমনকি সম্ভব হলে দেশের বাইরে থেকেও কাজ করতে ইচ্ছুক তিনি। তবু দিনশেষে নেতিবাচক খবরের শিরোনাম হতে
১ ঘণ্টা আগে
শক্তি-সামর্থ্যে ইতালির চাইতে যোজন যোজন এগিয়ে ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই দুই দলের ম্যাচের আগে এগিয়ে রাখা হয়েছিল ইংলিশদের। ম্যাচের ফলাফলও এসেছে তাদের পক্ষেই; ২৪ রানে জিতেছে হ্যারি ব্রুকের দল। তবে অনায়াসে জিততে পারেনি তারা। ইংল্যান্ডকে কাঁপিয়ে তবেই হেরেছে ইতালি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ‘এ’ গ্রুপের ম্যাচটিতে তাদের ৬১ রানে উড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তান এভাবে আত্মসমর্পন করায় রীতিমতো হতাশ হয়েছেন ভক্তরা। এই ম্যাচের চিত্র দেখে হরভজন সিং মনে করছেন, ভারত-পাকিস্তানের মধ্যে এখন পার্থক্যটা আকাশ-পাতাল হয়ে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগে