
কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার কাছে শিরোপা হারানোর ম্যাচে লাল কার্ড দেখেছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্তোনিও রুদিগার। ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে একটি ফাউলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হন রুদিগার এবং তাঁর সতীর্থ লুকাস ভাসকেস। তাঁরা বদলি হয়ে ডাগ আউটে থেকেই রেফারির সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখান। প্রতিবাদস্বরূপ রুদিগার একটি বস্তু ছুড়ে মারেন রেফারিকে লক্ষ্য করে, যার ফলে সঙ্গে সঙ্গেই তাঁকে লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়।
উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতি রিয়াল মাদ্রিদের জন্য হতাশাজনক রাতকে আরও কঠিন করে তোলে। রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম ও লুকাস ভাসকেসকে পরে বাজে মন্তব্যের জন্য লাল কার্ড দেখানো হয়। কোপা দেল রেতে নিষিদ্ধ হতে পারেন তাঁরা।
রেফারি রিকার্দো দে বুরগোস বেঙ্গোএত্সিয়া ম্যাচ শেষে তাঁর প্রতিবেদনে বলেন, ‘রিয়াল মাদ্রিদের সেন্টার-ব্যাক আন্তোনিও রুদিগার টেকনিক্যাল এরিয়া থেকে একটি বস্তু ছুড়ে মারেন, যা আমাকে লক্ষ্য করে ছোড়া হলেও তা আমার শরীরে লাগেনি।’ জানা গেছে, রুদিগার রেফারির দিকে একটি বরফের টুকরো ছুড়ে মারেন।
যদি রুদিগারের এই ঘটনা আরও গুরুতর বলে বিবেচিত হয়, তাহলে ‘রেফারির প্রতি আক্রমণ’ সংক্রান্ত ধারা ১০৪ অনুযায়ী—খেলোয়াড়দের ৩ থেকে ৬ মাস পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে। আর যদি ঘটনাটি ‘গুরুতর ঝুঁকি’ তৈরি করেছে, এমন কিছু হিসেবে বিবেচিত হয়, তাহলে নিষেধাজ্ঞার মেয়াদ ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত বাড়তে পারে। যদিও রেফারির চিকিৎসা প্রয়োজন হয়নি এই ঘটনায়।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি রুদিগারের ঘটনা তদন্ত করে কয়েক দিনের মধ্যেই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। তবে আপাতত ন্যূনতম শাস্তি হিসেবে ৪ থেকে ১২ ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়তে পারেন এই জার্মান ডিফেন্ডার। তবে ঘটনা গুরুতর প্রমাণিত হলে শাস্তির সময়সীমা বাড়তে পারে।
গত রাতে এস্তাদিও দে লা কার্তুজা স্টেডিয়ামে কোপা দেল রের ফাইনালে রিয়াল নামে প্রতিশোধের মিশনে। তবে প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে রানার্সআপ হয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, রুদিগারের নিষেধাজ্ঞা লা লিগায়ও কার্যকর হবে। সে ক্ষেত্রে রিয়ালের ভঙ্গুর রক্ষণ আরও বেশি দুর্বল হয়ে পড়তে পারে। লিগ শিরোপার দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকাও কঠিন চ্যালেঞ্জ লস ব্লাঙ্কোসদের।

ফখর জামানের নিষেধাজ্ঞায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। সেই সুযোগটাকে দারুণভাবেই কাজে লাগালেন এই বাঁ হাতি ব্যাটার। ওপেনিংয়ে নেমেই ঝোড়ো ব্যাটিং করলেন এই বাংলাদেশি ক্রিকেটার।
১৭ মিনিট আগে
৩৬ মিনিটে ভারত আবারও সুযোগ তৈরি করেছিল, তবে কর্নার থেকে আসা জটলার ভেতর জোড্রিকের নেওয়া হেডটি সহজে তালুবন্দী করেন মাহিন। প্রথমার্ধের শেষ ১০ মিনিটে বাংলাদেশ খেলার গতি নিয়ন্ত্রণ করে ভারতকে চাপে রাখলেও ডেডলক ভাঙা সম্ভব হয়নি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করার আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয় বাংলাদেশের।
৩৯ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পিন্ডিজের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে অবশেষে মুখ খুললেন করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ভিডিওটিতে সতীর্থ মঈন আলীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় তাঁকে।
৪৩ মিনিট আগে
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আগের তিন ম্যাচের মতো এবারও শুরুর একাদশে ঠাঁই হয়নি যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার ডেকলান সুলিভানের।
২ ঘণ্টা আগে