
সমুদ্রের বিশালকায় প্রাণী তিমির শরীরে থাকা প্রোটিন মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে, এমনটি বলছেন বিজ্ঞানীরা। বিশেষ করে ‘বোহেড’ প্রজাতির তিমি দীর্ঘায়ুর জন্য পরিচিত। রোগব্যাধির বিরুদ্ধে অস্বাভাবিক প্রতিরোধক্ষমতা নিয়ে এই তিমি প্রায় ২০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বার্ধক্য নিয়ে গবেষণারত বিজ্ঞানীদের কাছে তাই এই তিমি এক বিশেষ আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন গবেষকেরা জানার চেষ্টা করছেন, তিমির এই বিশেষ জৈবিক বৈশিষ্ট্য মানুষের আয়ু বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখতে পারে কি না।
সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত এবং ইউনিভার্সিটি অব রচেস্টারের বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, এর নেপথ্যে কাজ করতে পারে ‘সিআইআরবিপি’ (CIRBP) নামক একটি প্রোটিন। প্রোটিনটি ডিএনএর ‘ডাবল-স্ট্র্যান্ড ব্রেক’ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের জেনেটিক ক্ষতি সাধারণত বিভিন্ন রোগের কারণ হয় এবং আয়ু কমিয়ে দেয়।
ইউনিভার্সিটি অব রচেস্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোহেড তিমির বিশেষত্ব হলো তাদের শরীরে এই প্রোটিনের বিপুল উপস্থিতি। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর তুলনায় এই তিমির শরীরে সিআইআরবিপি প্রোটিনের মাত্রা ১০০ গুণ বেশি পাওয়া গেছে।
ল্যাবরেটরিতে করা এই পরীক্ষার ফলাফল ছিল চমকপ্রদ। বিজ্ঞানীরা যখন মানুষের কোষ এবং ফ্রুট ফ্লাই বা ফলখেকো মাছির কোষে তিমির এই সিআইআরবিপি প্রোটিন যুক্ত করেন, তখন উভয় ক্ষেত্রেই ডিএনএ মেরামতের প্রক্রিয়ায় উন্নতি দেখা যায়। এমনকি মাছির ক্ষেত্রে এর প্রভাবে আয়ুও বৃদ্ধি পেয়েছে।
গবেষকেরা আরও লক্ষ করেছেন, কম তাপমাত্রা সিআইআরবিপি প্রোটিনের কার্যকারিতা বাড়িয়ে দেয়। এটি যুক্তিযুক্ত, কারণ বোহেড তিমি সুমেরু অঞ্চলের অত্যন্ত শীতল পানিতে বাস করে, যেখানে ঠান্ডা আবহাওয়া প্রাকৃতিকভাবেই এই প্রোটিনের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
মানুষের শরীরে এই প্রোটিনের মাত্রা কীভাবে বাড়ানো যায়, বিজ্ঞানীরা এখন সেই উপায় নিয়ে ভাবছেন। এর মধ্যে ঠান্ডা পানিতে গোসলের মতো জীবনযাত্রায় পরিবর্তনের বিষয়টিও রয়েছে। তবে তারা সতর্ক করে বলেছেন, এ বিষয়ে আরও নিবিড় গবেষণার প্রয়োজন।
ইউনিভার্সিটি অব শেফিল্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএনএ মেরামতের একটি একক প্রোটিন কোনো প্রাণীর আয়ু বাড়িয়ে দিতে পারে, এই তথ্য বিজ্ঞানীদের নতুন করে অনুপ্রাণিত করছে। মানুষের বার্ধক্যপ্রক্রিয়াকে কীভাবে আরও সুস্থ ও দীর্ঘস্থায়ী করা যায়, তা নিয়ে গবেষণার নতুন দুয়ার খুলে দিয়েছে এই আবিষ্কার। মানুষের ২০০ বছর বেঁচে থাকা এখনো বাস্তব থেকে দূরে হলেও এই আবিষ্কার বার্ধক্যবিজ্ঞানে এক আশার আলো দেখাচ্ছে।

পশ্চিম ইউরোপের আকাশে আজ বুধবার (১২ আগস্ট) দেখা যাবে বছরের অন্যতম আলোচিত মহাজাগতিক দৃশ্য। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিলে দিনের আলো কয়েক মুহূর্তের জন্য মিলিয়ে যাবে, আকাশে ফুটে উঠবে সূর্যের আবছা করোনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সরু পথটি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের এক
১ দিন আগে
প্রকৃতির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কম্পিউটারের কোড দিয়ে সম্পূর্ণ নতুন প্রাণ বা কৃত্রিম জীব তৈরির পথে এক বিশাল ধাপ এগোলেন গবেষকেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ইতিহাসে প্রথমবারের মতো একটি অণুজীবের পূর্ণাঙ্গ জিনোম (ডিএনএ নকশা) তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।
৬ দিন আগে
ওপেনএআইয়ের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এক ডজনেরও বেশি নতুন ব্যাকটেরিয়া-আক্রমণকারী ভাইরাস উদ্ভাবন করেছে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই মডেলকে প্রকৃতিতে থাকা ডিএনএর গঠনগত ধরন শনাক্ত করতে প্রশিক্ষিত করার পর সেই ধরনগুলো পুনর্লিখনের মাধ্যমে আগে কখনো দেখা যায়নি...
৬ দিন আগে
বিশ্বের সবচেয়ে শক্তিশালী সৌর দূরবীক্ষণযন্ত্র ব্যবহার করে বিজ্ঞানীরা সূর্যের পৃষ্ঠের এমন কিছু ছবি ধারণ করেছেন, যা এর আগে এতটা সূক্ষ্ম ও নজিরবিহীন বিস্তারিতভাবে দেখা সম্ভব হয়নি। নতুন এসব ছবি ও ভিডিওতে সূর্যের পৃষ্ঠে এমন কিছু ‘ঘূর্ণাবর্তের’ দৃশ্য দেখা গেছে, যা আগে পর্যবেক্ষণ করা সম্ভব ছিল না।
৭ দিন আগে