আমরা যে ছায়াপথের অংশ, সেই ছায়াপথ মিল্কিওয়ে বা আকাশগঙ্গায় আবিষ্কৃত হয়েছে সুসংহত এক সৌরজগৎ। সদ্য আবিষ্কৃত এই সৌরজগতে গ্রহের সংখ্যা ছয়। বিজ্ঞানীরা এই গ্রহগুলোর ঘূর্ণনে এত বেশি ভারসাম্য খুঁজে পেয়েছেন যে, তাঁরা এই সৌরজগৎকে অনেক বেশি সুসংহত বলেই মনে করছেন। তাঁদের দাবি, এই সৌরজগৎ সৃষ্টির পর কয়েক শ কোটি বছর ধরে বাইরের কোনো শক্তির কারণে ভারসাম্যহীন হয়নি।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গ্রহ অনুসন্ধানী স্যাটেলাইট টেস ও ইউরোপীয় স্পেস এজেন্সির গ্রহ অনুসন্ধানী স্যাটেলাইট কিওপসের এক যৌথ মিশন এই সৌরজগৎ খুঁজে পেয়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার নাসা বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার আমাদের ছায়াপথে সৌরজগৎ কীভাবে গঠিত বা বিকশিত হয়েছে, সে বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেবে। নতুন এই সৌরজগৎ আমাদের ছায়াপথের কোমা ব্যারেনিসেস নামক নক্ষত্রপুঞ্জে আমাদের থেকে ১০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। বিজ্ঞানীরা যেমনটা অনুমান করছেন, আমরা যতগুলো সৌরজগৎ দেখেছি আমাদের সম্ভাব্য বাসযোগ্য মহাবিশ্বের মধ্যে, তাতে কোথাও এমন সুসংহত সৌরজগতের দেখা মেলেনি। সাধারণত সুসংহত সৌরজগতে প্রাণের উপস্থিতির সম্ভাবনা অনেকটাই বেশি।
নেচার জার্নালে এই সৌরজগৎ খুঁজে পাওয়ার বিষয়টি নিয়ে নিবন্ধ প্রকাশ করেছেন গবেষকেরা। সেই গবেষক দলের সদস্য ও সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জেনেভার শিক্ষক আদ্রিয়েন লিলেও বলেন, ‘এখানে আমরা একটি সুবর্ণ সুযোগ খুঁজে পেয়েছি।’
বিজ্ঞানীরা বলছেন, এইচডি ১১০০৬৭ নামে পরিচিত এই তারকার আশপাশে আপাতত ছয়টি গ্রহেরই দেখা মিলেছে। এই ছয় গ্রহই আমাদের পৃথিবীর আকারের চেয়ে দুই বা তিন গুণ বেশি বড়। তবে এই গ্রহগুলোর ঘনত্ব আমাদের সৌরজগতের গ্যাসীয় গ্রহগুলোর ঘনত্বের প্রায় সমান। গ্রহগুলো এইচডি ১১০০৬৭ নামে তারকাকে কেন্দ্র করে ৯ থেকে ৫৪ দিনে একবার আবর্তন করে। ফলে স্বাভাবিকভাবেই এই গ্রহগুলো নক্ষত্রটির খুবই কাছে হওয়ায় সেগুলো অনেক বেশি গরম।
গ্যাসীয় গ্রহ হলেও বিজ্ঞানীরা ধারণা করছেন, এই গ্রহগুলোর কেন্দ্রভাগ পাথর, ধাতব পদার্থ বা বরফে গঠিত, যার ওপরে রয়েছে হাইড্রোজেনের বিশাল আস্তরণ। তবে গ্রহগুলোর বায়ুমণ্ডল কেমন, সে বিষয়ে জানতে হলে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
গবেষণা নিবন্ধটির সহযোগী লেখক ও স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিকসের গবেষক এনরিক প্যালে বলেন, এই গ্রহগুলো তাদের তারকাকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট তালে আবর্তিত হচ্ছে। আরও নির্দিষ্ট করে বললে, খুবই সুশৃঙ্খলভাবে আবর্তিত হচ্ছে।

১৯৭২ সালে অ্যাপোলো ১৭ মিশনের সমাপ্তির পর দীর্ঘ অর্ধশতাব্দীর বিরতি ভেঙে আবারও চাঁদের দেশে পাড়ি জমাল মানুষ। গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসার ৩২২ ফুট উচ্চতার দানবীয় ‘স্পেস লঞ্চ সিস্টেম’ (এসএলএস) রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ইউরোপের দেশগুলোতে অভিবাসন এবং স্থানীয় সমাজের সঙ্গে সংহতি স্থাপনের ক্ষেত্রে এক গভীর ও জটিল সংকটের চিত্র উঠে এসেছে সাম্প্রতিক কিছু গবেষণা ও পরিসংখ্যানে। বিশেষ করে জার্মানি এবং সুইডেনের মতো দেশগুলোতে স্থানীয় শ্বেতাঙ্গ নারী এবং শরণার্থী পুরুষদের মধ্যকার প্রেম, বিয়ে এবং নিরাপত্তা নিয়ে বিতর্ক নতুন মাত্রা
১ দিন আগে
বিশ্বজুড়ে সৌরশক্তির বিস্তার এখন এক অভূতপূর্ব গতিতে এগোচ্ছে। গত ১৫ বছরে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ প্রায় ৯০ শতাংশ কমে এসেছে এবং বর্তমানে বিশ্বের নতুন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ৮০ শতাংশেরও বেশি সৌরশক্তি থেকে আসছে।
১ দিন আগে
এই মিশনে অংশ নেওয়া চার নভোচারীর মধ্যে তিনজন নাসার অভিজ্ঞ সদস্য এবং একজন কানাডীয় নভোচারী রয়েছেন। মিশনের কমান্ডার ৫০ বছর বয়সী রিড ওয়াইজম্যান। নাসার এই অভিজ্ঞ নভোচারী এর আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। তিনি একজন অভিজ্ঞ টেস্ট পাইলট।
১ দিন আগে