
সূর্যগ্রহণের সময় চাঁদে কী হয়, তা দেখতে ও দেখাতে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বারের মতো চাঁদে অবতরণ করেছে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের একটি মহাকাশযান। আজ রোববার মার্কিন সময় রাত ৩টা ৩৫ মিনিটের দিকে (স্থানীয়) চাঁদের মাটি স্পর্শ করে টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেসের চন্দ্রযান ব্লু ঘোস্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের উত্তরাঞ্চলের মেয়ার ক্রিজিয়াম নামক এলাকায় অবতরণ করে ব্লু ঘোস্ট। পুরো এক চান্দ্রদিবস ওই স্থানে অবস্থান করবে যানটি, যা পৃথিবীর হিসাবে ১৪ দিন। এ সময় চন্দ্রযানটি চাঁদের পরিবেশ পর্যবেক্ষণ করবে।
আশা করা হচ্ছে, ১৪ মার্চ সূর্যগ্রহণের সময় চাঁদে কী ধরনের পরিবর্তন হয়, তার হাই-রেজল্যুশনের ছবি তুলবে ব্লু ঘোস্ট। সবকিছু ঠিক থাকলে ১৬ মার্চ চন্দ্রপৃষ্ঠে সূর্যাস্তের ছবি ধারণ করবে বিশেষ এই মহাকাশযান। সূর্যের প্রভাবে চাঁদের পৃষ্ঠে ধুলো ভাসে কীভাবে, তা দেখা যাবে সেসব ছবিতে।
বিশেষ এই যানে রয়েছে বিকিরণ প্রতিরোধী কম্পিউটার, চাঁদের মাটি বিশ্লেষণের বিশেষ যন্ত্র ও নেভিগেশন সিস্টেম বা পরিচালন ব্যবস্থা।
এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে ‘ইনটুইটিভ মেশিনস’ নামের একটি বেসরকারি মহাকাশযান সফলভাবে প্রথমবারের মতো চাঁদে অবতরণ করে।
১৯৭২ সালে অ্যাপোলো-১৭ এর ক্রু মিশনের ৫৩ বছর পর চন্দ্রপৃষ্ঠে এটিই প্রথম মার্কিন কোনো মহাকাশযানের অবতরণ। অবশ্য ৫৩ বছর আগের সেই মিশনে মহাকাশযানটির ল্যান্ডার বা অবতরণকারী যন্ত্রের দুর্ঘটনার কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় মিশন। তবে এবার ল্যান্ডারকে আরও উন্নত করে গত বুধবার আরেকটি মিশন পাঠিয়েছে ইনটুইটিভ মেশিনস। ৬ মার্চ চন্দ্রপৃষ্ঠে অবতরণের কথা রয়েছে সেটির।
ইনটুইটিভ মেশিনসের এই মিশনে যে ল্যান্ডার পাঠানো হয়েছে, সেটির নাম অ্যাথেনা। বলা হচ্ছে, ব্লু ঘোস্টের তুলনায় লম্বা ও সরু আকৃতির এটি—উচ্চতা প্রায় একটি প্রাপ্তবয়স্ক জিরাফের সমান। এর পে-লোডের (সঙ্গে করে নিয়ে যাওয়া ভার বা যন্ত্র বা অন্যান্য সরঞ্জাম) মধ্যে রয়েছে তিনটি রোভার, একটি ড্রিল (যা চাঁদে বরফের সন্ধান করবে) এবং একটি ‘হপিং ড্রোন’।
সম্প্রতি কমার্শিয়াল লুনার পে-লোড সার্ভিসেস প্রোগ্রামের আওতায় চাঁদ নিয়ে গবেষণার পরিধি বাড়ানোর চেষ্টা করছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা; যার বাজেট প্রায় ২৬০ কোটি ডলার।

উদ্ভিদের শ্বাস-প্রশ্বাস তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের জন্য এক নতুন প্রযুক্তি তৈরি করেছেন বিজ্ঞানীরা। গবেষকদের মতে, এই প্রযুক্তির মাধ্যমে এমন জিনগত বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হবে, যা ফসলকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সঙ্গে আরও ভালোভাবে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে।
৩ দিন আগে
একটা নীল রঙের ফুল আছে, যার নাম ফরগেট-মি-নট (Forget-me-not)। এই ফুলের সঙ্গে একটা লোককথা জড়িত। মর্মস্পর্শী ওই কাহিনীটি এমন যে, জার্মানির এক নাইট তাঁর প্রেমিকাকে নিয়ে নদীর ধারে হাঁটছিলেন। নদীর পাড়ে ছোট সুন্দর নীল ফুলের সারি দেখতে পেয়ে ওই নাইট প্রেমিকাকে ফুল দিয়ে খুশি করতে চান।
৮ দিন আগে
বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তার ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। চীনা কৃষিবিজ্ঞানীরা এমন এক বৈপ্লবিক হাইব্রিড ধান উদ্ভাবন করেছেন, যা বীজের মাধ্যমে নিজেকে ‘ক্লোন’ বা হুবহু প্রতিলিপি তৈরি করতে পারে। এই আবিষ্কারের ফলে প্রতিবছর কৃষকদের চড়া দামে নতুন হাইব্রিড বীজ কেনার চিরাচরিত বাধ্যবাধকতা ভেঙে
৮ দিন আগে
সম্প্রতি অটোব্রুয়ারি সিনড্রোমে আক্রান্ত রোগীদের ওপর পরিচালিত এযাবৎকালের সবচেয়ে বড় গবেষণায় নিশ্চিত করা হয়েছে, এই অবস্থার প্রধান হোতা আসলে ব্যাকটেরিয়া। নেচার মাইক্রোবায়োলজি সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এই গবেষণা প্রতিবেদন রোগীদের অন্ত্রের অণুজীবের অ্যালকোহল বিপাক প্রক্রিয়ায় পরিবর্তন...
১২ দিন আগে