কুয়াশা বাতাসে ভেসে থাকলেও ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে। মেঘের মতো করেই তৈরি হয় বলে কুয়াশাকে আবহাওয়াবিদেরা ‘লো ক্লাউড’ বলে থাকেন। তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতার পরিমাণের ওপর ভিত্তি করে কুয়াশা দেখা দিতে পারে এবং হঠাৎ করে অদৃশ্যও হয়ে যেতে পারে।
বাষ্পাবস্থায় জল স্বচ্ছ ও অদৃশ্য থাকে। বায়ু যত উষ্ণ হয়, এর গতিশক্তিও তত বাড়ে এবং বেশি পরিমাণে জলের অণু বাষ্পে পরিণত হয়। প্রচুর জলীয় বাষ্পযুক্ত উষ্ণ বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেলে জলের অণুগুলো খুব বেশি ধীরগতির হয়ে পড়ে; বাষ্পাকারে থাকতে পারে না। এর ফলে জলীয় বাষ্পগুলো তরল ক্ষুদ্র ফোঁটায় রূপান্তরিত হয়। তবে জলের ফোঁটাগুলো তখনো যথেষ্ট হালকা হওয়ায় বাতাসে ভেসে থাকতে পারে, এটাই কুয়াশা।
শীতকালে সারা দিন সূর্যরশ্মির তাপে জলীয় বাষ্প তৈরি হয়। তবে সন্ধ্যার পর বায়ুমণ্ডল ঠান্ডা হয়ে আসায় বাতাসের অতিরিক্ত জলীয় বাষ্প বাতাসের ধুলাবালুর সঙ্গে মিশে কুয়াশার আকার ধারণ করে। তবে ঘন কুয়াশার অন্যতম কারণ পরিবেশদূষণ। ঢাকা দূষণের শহর হওয়ায় এখানে ধুলা ও ধোঁয়ার আধিক্য থাকে। এ কারণে কুয়াশাও অনেক ঘন হয় বলে আলো তা ভেদ করে যেতে পারে না। কুয়াশার গায়ে আলোর প্রতিফলনের ফলে ঢাকায় কুয়াশা অনেক অস্বচ্ছ দেখায়।

পৃথিবীসহ সৌরজগতের সবকিছু সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে। বিজ্ঞানীদের তথ্যমতে, সূর্যের বয়স এখন ৪৬০ কোটি বছর। পৃথিবী ও এর বাসিন্দাদের কিরণ-উত্তাপ দিয়ে টিকিয়ে রাখা এই নক্ষত্র আরও ৪৫০ থেকে ৫৫০ কোটি বছর বেঁচে থাকবে। এরপর সূর্যের মৃত্যুটা কেমন হতে পারে—সে আভাস বিজ্ঞানীরা সম্প্রতি পেয়েছেন মহাকাশে একটি ন
১৫ দিন আগে
তিনি নিজের উদ্ভাবন আর দূরদর্শী চিন্তা দিয়ে আধুনিক বিশ্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন। সেই মহান বিজ্ঞানী নিকোলা টেসলার শেষ জীবন কেটেছে চরম একাকিত্ব, দারিদ্র্য আর অবহেলায়। ১৯৪৩ সালের ৭ জানুয়ারি যখন নিউ ইয়র্কার হোটেলের একটি কক্ষে তাঁর নিথর দেহ পাওয়া যায়, তখন তাঁর পকেটে পড়ে ছিল মাত্র ৩৩ সেন্ট!
১৫ দিন আগে
হলিউডে পৃথিবীর ধ্বংস বা মহাপ্রলয়ের সিনেমা নতুন নয়। ‘টু থাউজেন্ড টুয়েলভ’ (২০১২) সিনেমায় পৃথিবীতে হঠাৎ বিশাল ফাটল সৃষ্টি হয়ে ভয়াবহ ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ কিংবা বিশাল সুনামিতে মানবসভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। তবে বাস্তবে এমন নাটকীয় পরিবর্তন ঘটে না।
১৬ দিন আগে
দিনে দিনে মশার উৎপাত বাড়ছে। বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের উপদ্রব। অন্যদিকে এবার বাংলাদেশ ও ভারতে বাদুড়বাহিত নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। সেই প্রকোপ মোকাবিলায় এশিয়ার বিভিন্ন দেশ বিমানবন্দরসহ বিভিন্ন বন্দরে বিধিনিষেধ আরোপ ও স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করেছে।
১৭ দিন আগে