শীতকালের তুলনায় গরমকালে হাত ও পায়ের নখ দ্রুত বাড়ে। এমনকি শীতের দেশের চেয়ে গরমের দেশে নখ তাড়াতাড়ি বড় হয়। এই অদ্ভুত বিষয়টি রক্তের প্রবাহ বৃদ্ধি থেকে শুরু করে ফল ও শাকসবজি খাওয়ার মতো বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে।
নখ কেরাটিন নামের একটি উপাদান দিয়ে তৈরি। কেরাটিন একধরনের প্রোটিন। প্রকৃতপক্ষে নখের কোষগুলো মৃত। তবে নখ হাজার হাজার জীবিত কোষের মাধ্যমে তৈরি হয়। এই জীবিত কোষগুলোকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্স নখের গোড়া ও নেইলবেডে (নখের নিচের ত্বক) থাকে। ম্যাট্রিক্স প্রতিনিয়ত নতুন নতুন কোষ উৎপাদন করে। যার মাধ্যমে নখগুলো আঙুল বরাবর বাড়তে থাকে।
গরমকালে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেহের রক্তপ্রবাহও বাড়ে। ঠান্ডা আবহাওয়ায় মানুষের দেহের প্রান্তগুলোতে রক্ত সঞ্চালন কমে যায়, ফলে নেইলবেডে রক্ত প্রবাহ কমে। এ কারণে নখের বৃদ্ধিও কম হয়। এ ছাড়া কায়িক শ্রম কম করলেও নখের বৃদ্ধি কমে যায়।
গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের টাটকা ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। এগুলোর মধ্যে প্রচুর ভিটামিন ডি থাকে। তাই এসব ফল ও সবজি খাওয়ার মাধ্যমে শরীর পর্যাপ্ত ভিটামিন ডি পায়। এ ছাড়া গ্রীষ্মকালে রোদে বেরোলেও শরীরে ভিটামিন ডি প্রবেশ করে। আর ভিটামিন ডি নখের বৃদ্ধিতে ভূমিকা রাখে।
অপরদিকে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার শীতকালে কম খাওয়া হয়। শীতকালে রোদও কম থাকে। তাই নখের বৃদ্ধিও ধীর গতিতে হয়।
নখ দ্রুত বড় হওয়ার অন্যান্য কারণ
গরম আবহাওয়া ছাড়াও নখের বৃদ্ধির জন্য আরও কিছু কারণ দায়ী। বয়স ও লিঙ্গের ওপরও নখের বৃদ্ধির গতি নির্ভর করে। তরুণ বয়সে শরীরে প্রত্যেক প্রান্তে সমানভাবে রক্ত সঞ্চালন হয়। তাই তরুণদের নখও দ্রুত বাড়ে। এ ছাড়া ছেলেদের নখ নারীদের তুলনায় দ্রুত বাড়ে।
যুক্তরাষ্ট্রের মেডিকেল বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের মতে, বয়ঃসন্ধিকাল ও গর্ভাবস্থার মতো সময়ে হরমোনের পরিবর্তনের কারণেও নখ দ্রুত বৃদ্ধি পেতে পারে। অপরদিকে অসুস্থতা বা অন্য কোনো স্বাস্থ্যগত কারণে শরীরে রক্ত প্রবাহ কমে যেতে পারে। এর ফলে নখও কম বৃদ্ধি পেতে পারে।
লাইভ সায়েন্সের মতে, প্রতি মাসে মানুষের হাতের নখ সাধারণ ৩ মিলিমিটার বা শূন্য দশমিক ১১ ইঞ্চি করে বাড়ে। আর পায়ের নখ প্রতি মাসে মাত্র ১ মিলিমিটার করে বাড়ে।
তথ্যসূত্র: গ্রাঞ্জ

জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে প্রায় ৮০০ কোটি আলোকবর্ষ দূরে একটি বিরল ও অত্যন্ত উজ্জ্বল প্রাকৃতিক ‘মহাকাশ লেজার’ শনাক্ত করেছেন। বিজ্ঞানীদের মতে, এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে দূরের এবং শক্তিশালী লেজার সদৃশ মহাজাগতিক সংকেতগুলোর একটি।
১২ ঘণ্টা আগে
বৈশ্বিক অর্থনীতি জ্বালানি তেল ও গ্যাস, তথা জীবাশ্ম জ্বালানির ওপর এতটাই নির্ভরশীল, যে বলা চলে সারা পৃথিবী তেলে জিম্মি। এই জিম্মিদশা কতটা প্রকট, তা আবারও স্পষ্ট হয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা হামলার ঘটনায়। তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেলের সরবরাহ একেবারে বিপর্যস্ত
১ দিন আগে
১৯৬৯ সালের ২০ জুলাই মানব ইতিহাসের এক উজ্জ্বলতম দিন। এ দিন মানুষ চন্দ্রজয় করেছিল। পৃথিবীর আকাশ ফুঁড়ে বেরিয়ে গিয়ে চাঁদের বুকে পা রেখেছিল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তিন নভোচারী নীল আর্মস্ট্রং, এডউইন (বাজ) অলড্রিন এবং মাইকেল কলিন্স গিয়েছিলেন সেই চন্দ্রজয়ের অভিযানে।
২ দিন আগে
ফেব্রুয়ারি শেষ হতে আর দুদিন। এ মাসে মহাজাগতিক কিছু ঘটনা ঘটে গেছে। তবে সেসব ঘটনা যদি কেউ প্রত্যক্ষ না করে থাকেন, তাতেও কোনো সমস্যা নেই। মহাকাশ, গ্রহ-নক্ষত্র নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের জন্য কিছু চমকপ্রদ মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ নিয়ে আসছে আগামী মার্চ মাস।
১৫ দিন আগে