১২ আগস্ট, ১৯৯০। যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার ফেইথের কাছে একটি পর্বতে তিনটি বিশাল হাড় আবিষ্কার করেন ফসিল শিকারি সুসান হেনড্রিকসন। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় টাইরানোসরাস রেক্সের কঙ্কালের অংশ এটি। ছয় কোটি ৫০ লাখ হাজার বছরের পুরোনো এই ডাইনোসরের কঙ্কালের নাম দেওয়া হয় সু।
আশ্চর্যজনকভাবে সু’র কঙ্কালটি ছিল ৯০ শতাংশের বেশি পূর্ণাঙ্গ। হাড়গুলো চমৎকারভাবে সংরক্ষিত। হেনড্রিকসনের নিয়োগকর্তা ব্ল্যাক হিলস ইনস্টিটিউট অব জিওলজিক্যাল রিসার্চ জমির মালিক মরিস উইলিয়ামসকে পাঁচ হাজার ডলার দিয়ে ডাইনোসরের কঙ্কাল খননের সত্ত্ব লাভ করে । কঙ্কালটি পরিষ্কার করে নিয়ে যাওয়া হয় প্রতিষ্ঠানটির সদরদপ্তর হিল সিটিতে।
ইনস্টিটিউটের প্রেসিডেন্ট পিটার লারসন সুসহ অন্যান্য ফসিল প্রদর্শনের জন্য একটি অলাভজনক জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। কিন্তু ১৯৯২ সালে সু কার তা নিয়ে শুরু হয় এক দীর্ঘস্থায়ী আইনি লড়াই।
মার্কিন অ্যাটর্নি অফিস দাবি করে সু’য়ের হাড়গুলি সরকারি সম্পত্তি থেকে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পর্যন্ত প্রমাণিত হয়, উইলিয়ামস সম্পত্তির কর পরিশোধ এড়াতে দুই দশক আগে একজন আদিবাসীর কাছে তার জমিটি কিনেছিলেন। এভাবে ব্ল্যাক হিলসের কাছে তার খনন অধিকার বিক্রি অবৈধ হয়ে যায়।
অক্টোবর, ১৯৯৭। নিউইয়র্ক সিটির সথেবি’সে এক নিলামে ৮৩ লাখ ৬০ হাজার ডলারে সুকে কিনে নেয় ইলিনয়ের শিকাগোর ফিল্ড মিউজিয়াম। অর্থের একটি বড় অংশের জোগান দেয় ম্যাকডোনাল্ড এবং ডিজনি করপোরেশন।
২০০০ সালের মে’তে ডাইনোসরের কঙ্কালটি প্রদর্শন করা হয় ফিল্ড মিউজিয়ামে। নিতম্ব পর্যন্ত ১৩ ফুট উঁচু এবং মাথা থেকে পা পর্যন্ত ৪২ ফুট লম্বা এবং দুই হাজার পাউন্ড ওজনের মাথার খুলির দানবাকৃতির ডাইনোসরটি প্রদর্শনীর শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়।
সু’র নিখুঁতভাবে সংরক্ষিত হাড়গুলি বিজ্ঞানীদের টি-রেক্সকে জীবন সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ করে দেয়। তাঁরা আবিষ্কার করেন যে মাংসাশী ডাইনোসরের গন্ধের অসাধারণ একটি অনুভূতি ছিল। এ ছাড়াও সু ছিল প্রথম টি-রেক্সের কঙ্কাল যেটি উইশবোনসহ বিশেষ এক ধরনের হাড়সহ আবিষ্কৃত হয়। এটি এই কঙ্কালটিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। কারণ পাখিরা ডাইনোসর থেকেই এসেছে বিজ্ঞানীদের এই তত্ত্বকে সমর্থন যোগায় সু।

মানুষের আগে যদি পৃথিবীতে কোনো উন্নত প্রযুক্তিনির্ভর সভ্যতা গড়ে উঠত, আমরা কি আজ তার কোনো চিহ্ন খুঁজে পেতাম? প্রশ্নটি শুনতে কল্পবিজ্ঞানের মতো মনে হলেও, বিজ্ঞানীরা একে পুরোপুরি অসম্ভব বলে উড়িয়ে দিচ্ছেন না।
৩ দিন আগে
আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলে কাউন্টি স্লিগোর এক কাদা চরে ভেসে এসেছে একটি গভীর সমুদ্রের গ্রিনল্যান্ড হাঙরের মৃতদেহ। প্রায় তিন মিটার দীর্ঘ এবং ২০০ কেজি ওজনের এই হাঙরটির বয়স অন্তত ১৫০ বছর বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।
৩ দিন আগে
গণিত শাস্ত্রের সর্বোচ্চ সম্মাননা হিসেবে পরিচিত ‘ফিল্ডস মেডেল’ অর্জন করেছেন চীন থেকে উঠে আসা দুই তরুণ গণিতবিদ। প্রায় এক শতাব্দী ধরে সমাধানহীন থাকা অত্যন্ত জটিল দুটি গাণিতিক সমস্যার সমাধান করে তাঁরা এই ইতিহাস গড়েছেন। ফিল্ডস মেডেলের দীর্ঘ ইতিহাসে এই প্রথম চীন থেকে পড়াশোনা শুরু করা কোনো নাগরিক...
৪ দিন আগে
পৃথিবীর বুকে ধেয়ে আসা এবং ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে এমন গ্রহাণু বা অ্যাস্টেরয়েডগুলোকে আগেভাগেই শনাক্ত করতে একটি অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং সিস্টেম বা পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তুলছে চীন। চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের (সিএনএসএ) অধীনে থাকা গ্রহাণু পর্যবেক্ষণ ও পূর্ব সতর্কীকরণ...
১১ দিন আগে