Ajker Patrika

বিএনপি সমর্থকের ওপর হামলার চেষ্টার অভিযোগ, রাশেদ প্রধানের দলের একজন আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিএনপি সমর্থকের ওপর হামলার চেষ্টার অভিযোগ, রাশেদ প্রধানের দলের একজন আটক
রাশেদ প্রধানের বাসার সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় বিএনপির এক সমর্থককে আঘাতের চেষ্টা করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নেতা রাশেদ প্রধানের বাসভবনের সামনে বিএনপি সমর্থক এক ব্যক্তির ওপর হামলার চেষ্টার অভিযোগে জনি নন্দী নামের এক ব্যক্তিকে আটক করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। আটক জনি নিজেকে জাগপার কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সম্প্রতি জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক এবং কড়া মন্তব্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে রাশেদ প্রধানের বাসার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি সমর্থিত একটি পক্ষ। এ সময় জনি নন্দী সমর্থকদের একজনের মাথায় ইট দিয়ে আঘাত করতে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে উপস্থিত পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তর্ক-বিতর্কের একপর্যায়ে জনি ইট নিয়ে একজনকে আঘাত করতে গেলে। ধস্তাধস্তি শুরু হয়। পরে জনিকে আটক করা হলে সেখানে উপস্থিত কয়েকজন তাকে কিল-ঘুষি মারার চেষ্টা করে। পরে পুলিশ দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বলেন, কাউকে গ্রেপ্তার করা হয়নি। জনি নন্দী হঠাৎ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করলে তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পলিসি গ্রুপের বৈঠক: নিয়ম বদলে ৪ হাজার এসআই নিয়োগের চিন্তা

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

রাজধানীর শনির আখড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

নতুন শত্রু খুঁজছে ইসরায়েল, তালিকার শীর্ষে পাকিস্তান-তুরস্ক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত